Thursday, April 9, 2026
HomeScroll“মালদহে মহা-জঙ্গলরাজ!” মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন
Narendra Modi

“মালদহে মহা-জঙ্গলরাজ!” মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন

“যেখানে বিচারকরা সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের কী হবে?” প্রশ্ন মোদির

কোচবিহার: এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনায় কয়েকদিন আগেই দেশজুড়ে চর্চায় এসেছিল মালদহ (Malda) জেলার মোথাবাড়ির (Mothabari Incident) নাম। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটমুখী বাংলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার সেই তরজায় গোলা মেলালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার বিকেলে কোচবিহারের (Coochbehar) সভা থেকে মোথাবাড়ি কাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করে এটিকে ‘জঙ্গলরাজ’ আখ্যা দেন প্রধানমন্ত্রী।

রবিবার রাসমেলা ময়দানের সভামঞ্চ থেকে মোথাবাড়ি কাণ্ড প্রসঙ্গে মোদি বলেন, “বাংলার সুরক্ষার দায়িত্ব এদের থেকে আশা করা যায় না। মালদহে যা হল, তৃণমূলের জঙ্গলরাজ। মহা জঙ্গলরাজ। বিচার বিভাগীয় আধিকারিকদের এভাবে নিশানা করা হয়? তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার শবযাত্রা বের করেছে তৃণমূল। যেখানে বিচারকরা সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের কী হবে? গোটা দেশ দেখেছে কীভাবে বিচারপতিদের উপর হামলা হয়েছে।”

আরও পড়ুন: ‘পুরো বাংলায় এখন একটাই আওয়াজ, পালটানো দরকার,’ রণহুঙ্কার মোদির

শুধু মোথাবাড়ি কাণ্ড নয়, এদিন বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে শোনা যায় নরেন্দ্র মোদিকে। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “আগে কংগ্রেস, এখন তৃণমূল। বিকাশের আলো থেকে দূরে থেকে গেল বাংলা। বাকি রাজ্যগুলি যখন বিকাশের পথে। তখন তৃণমূল বাংলাকে পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা থেকে পরিযায়ীরা বাইরে যাচ্ছে।” একইসঙ্গে দুর্নীতি ইস্যুতে ঘাসফুল শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন, “তৃণমূল দুর্নীতি এর সঙ্গে যুক্ত। গোটা তৃণমূল সরকার আপাদমস্তক দুর্নীতিতে যুক্ত।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto