Saturday, June 20, 2026
HomeScrollআগের সরকার বছরের পর বছর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ আটকে রেখেছিল: মোদি
Narendra Modi

আগের সরকার বছরের পর বছর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ আটকে রেখেছিল: মোদি

পরিবর্তন ভালো লাগছে তো!'পশ্চিমবঙ্গ দিবসে' রাজ্যবাসীর কাছে জানতে চাইলেন মোদি

ওয়েব ডেস্ক: আগের সরকার বছরের পর বছর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ আটকে রেখেছিল। নতুন সরকার আসার পর দ্রুত জমি হস্তান্তর হয়েছে। আর তারপর দ্রুত ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে।পালাবদলের বাংলায় পা রেখে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)৷ মঞ্চ থেকে ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলার সামগ্রিক উন্নয়নের বার্তা তুলে ধরলেন তিনি৷ একই সঙ্গে রাজ্যবাসীর কাছে জানতে চাইলেন, পরিবর্তন তাঁদের কেমন লাগছে ?

হুগলির তারকেশ্বরে উদযাপিত হল ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschim Banga Divas)। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম সরকারিভাবে ২০ জুন দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালন করছে নবান্ন। এই বিশেষ অনুষ্ঠানে শামিল হতে শনিবার দুপুরে দু’দিনের সফরে রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারকেশ্বরের (Tarakeswar) সভামঞ্চে প্রধানমন্ত্রীকে ডোকরার তৈরি অপরূপ এক দুর্গামূর্তি উপহার দিয়ে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপহারের তালিকায় আরও ছিল বাবা তারকনাথের একটি ছবি এবং বাংলার রসগোল্লা ও জলভরা সন্দেশ। পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে, তা নিয়ে পূর্বতন সরকারের আমলেই বিতর্ক দানা বেঁধেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হত। তবে সরকার বদলের পর স্থির হয়েছে ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে।

আরও পড়ুন: মোদির সফর উপলক্ষে শহরে যান নিয়ন্ত্রণ, বন্ধ কোন রাস্তা? দেখে নিন

তৃণমূল বাংলাকে সবদিক থেকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে মোদি আরও বলেন, ডাবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট গতিতে বাংলার উন্নয়নে হাত লাগিয়েছে ৷ সীমান্ত থেকে নারী সুরক্ষা, প্রতিটি ক্ষেত্রে রাজ্যের বিজেপি সরকার কীভাবে দ্রুত গতিতে কাজ করছে, তাও মনে করান প্রধানমন্ত্রী৷ পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থেকে যাওয়ার নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বোঝালেন মোদি।জানালেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।মোদি মনে করান, ভোটের সময় বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হচ্ছে ৷ মহিলাদের ফ্রি বাস পরিষেবা থেকে চিংড়িঘাটা মেট্রোর সম্প্রসারণ সহ একাধিক উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর বাংলায় কংগ্রেস তারপরে সিপিএম এবং তারপর তৃণমূল রাজ করেছে৷ কিন্তু ওরা কোনও উন্নয়ন করেনি৷ বাংলার বিকাশের পরিবর্তে বাংলাকে ওরা ক্রমশ পিছন দিকে নিয়ে গেছে৷ এ প্রসঙ্গে মোদি মনে করিয়েছেন, সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে আগের সরকার জমি নিয়ে বছরের পর বছর সমস্যা তৈরি করেছিল৷ নতুন সরকার তৈরি হতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে৷ পালাবদল হতেই বাংলায় আইনের শাসন প্রতিষ্টা হয়েছে৷ যারা জনগনের টাকা লুট করেছে তাদের ইতিমধ্যে জেলে ভরা হচ্ছে৷

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto