HomeBig newsট্রেনেই খাবার, গন্তব্যে পৌঁছতে ফ্রি বাস! ফরাক্কায় আটকে পড়া যাত্রীদের জন্য সাহায্য...
New Farakka Rail Station

ট্রেনেই খাবার, গন্তব্যে পৌঁছতে ফ্রি বাস! ফরাক্কায় আটকে পড়া যাত্রীদের জন্য সাহায্য সরকারের

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগে ফের বড় ধাক্কা। মেরামতির সময় নতুন করে ধস নামায় বিপাকে যাত্রীরা, পরিস্থিতি সামাল দিতে জল-খাবার ও বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা রাজ্যের

ওয়েব ডেস্ক : মেরামতির কাজ চলার মধ্যেই নিউ ফরাক্কা রেল স্টেশনের (New Farakka Rail Station) কাছে ফের ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ধসের জেরে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেঁকে গিয়েছে ওভারহেড ইলেকট্রিক পোল। ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই অবস্থায় যাত্রীদের সাহায্যে এগিয়ে এল রাজ্য সরকার।

মূলত, মেরামতির কাজ চলাকালীন নতুন করে ধস নামায় কিছুটা থমকে যায় কাজ। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নতুন ধস ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির কাজ আরও কঠিন হয়ে উঠেছে। এদিকে মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে। বাতিল হয়েছে উত্তরবঙ্গগামী একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন। পরিস্থিতির জেরে ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প পরিবহণের ব্যবস্থাও করা হয়েছে। প্রশাসনের তরফে ট্রেনে আটকে থাকা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে ২০টি সরকারি বাস (Bus) চালানো হবে। এই পরিষেবার জন্য যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না। অর্থাৎ ট্রেনের পরিবর্তে সরকারি বাসেই বিনামূল্যে গন্তব্যে পৌঁছতে পারবেন আটকে থাকা যাত্রীরা।

আরও খবর : সোমনাথকে বার করতেই খড়দহ থানায় তুমুল বিক্ষোভ, ডিম-ইটের হামলা!

কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতার দিকে চলবে ১৮টি বাস। দুর্গাপুর-বালুরঘাট রুটে দেওয়া হয়েছে আরও ২টি বাস। মালদহ-কলকাতা রুটে বিশেষ পরিষেবায় চলছে ৫টি বাস। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় শিলিগুড়ি-কোলকাতা রুটে বাসের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সন্ধ্যার যাত্রীদের জন্যও বিশেষ বাস পরিষেবা চালু করেছে রাজ্য। কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত বিকেল সাড়ে ৫টা থেকে প্রতি ঘণ্টায় বাস চলবে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News