Thursday, April 2, 2026
HomeScrollভোটার তালিকায় নাম নেই! রণক্ষেত্র মালদার কালিয়াচক, ব্যাহত সড়ক- রেল পরিবহণ ব্যবস্থা...
Malda

ভোটার তালিকায় নাম নেই! রণক্ষেত্র মালদার কালিয়াচক, ব্যাহত সড়ক- রেল পরিবহণ ব্যবস্থা  

জুডিশিয়াল অফিসারদের উদ্ধারের সময় আহত বিক্ষোভকারীরা

মালদা (কালিয়াচক) : ভোটার তালিকা (Voter List)  থেকে নাম বাদ! এই ঘটনার জেরে উত্তপ্ত হল কালিয়াচকের (Kaliachak) মোথাবাড়ি (Mothabari) । বুধবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। উত্তপ্ত মোথাবাড়ি ও সুজাপুরের বিস্তীর্ণ এলাকা। আজ সকাল থেকেই মোথাবাড়ির বিভিন্ন প্রান্তে ছোট ছোট বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যদিও মোথাবাড়ি স্ট্যান্ড এলাকায় পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে,  তবুও অস্বস্তি কাটেনি স্থানীয়দের মধ্যে।

উল্লেখ্য, গতকাল গভীর রাতে জুডিশিয়াল অফিসারদের (Judicial Officer) বের করে নিয়ে আসার সময় চারজন বিক্ষোভকারী আহত হন বলে অভিযোগ। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এদিকে,  দিন বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও ক্রমশ বাড়ছে এলাকাজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

কালিয়াচকে ঘেরা মুক্ত হলেন বিচারকেরা। কোনও মতে আটকে পড়া সাত জন বিচারককে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। কালিয়াচকের অফিস থেকে উদ্ধার করে নিয়ে বেরিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায়, ওই রাস্তা দিয়ে না গিয়ে মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক হয়ে তাদের বের করে নিয়ে যাওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তপ্ত কালিয়াচক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ছে। বুধবার দফায় দফায় উত্তপ্ত হ্যে হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি, সুজাপুর, সহ বিভিন্ন এলাকা।

আরও পড়ুন-  ভোটের মুখে সংশয়! বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে না ট্রাইব্যুনাল! কী হবে এবার?

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের বৈধ নথি থাকার পরেও তাদের ভোটাএ তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সড়ক পথে যোগাযোগ ব্যাপক ব্যাহত হয়েছে। বাস ঘুরপথে চালানো হচ্ছে। সূত্রের খবর, ধাক্কা খেয়েছে ট্রেন পরিষেবা। মালদার বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে পড়েছে। উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বলে রেল সূত্রের খবর।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot