Thursday, July 2, 2026
HomeScrollঅস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল
Glenn Maxwell

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

প্রথমবার এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন জোরে বোলার ব্রেন্ডন ডগেট

ওযেব ডেস্ক : অস্ট্রেলিয়া শিবিরে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) জামানা শেষ! ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) কেন্দ্রীয় চুক্তি (Australia’s central contract) থেকে বাদ পড়লেন তিনি। ম্যাক্সওয়েল ছাড়া বাদ পড়েছেন ঝাই রিচার্ডসন ও স্যাম কনস্টালের নামও। জানা যাচ্ছে, মোট ২১ জনের প্লেয়ারদের তালিকায় জায়গা পাননি তাঁরা। তবে এই প্রথমবার এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন জোরে বোলার ব্রেন্ডন ডগেট।

আগামী আগস্ট মাস থেকে টেস্ট খেলবে অজিরা। সেই কারণে টেস্ট প্লেয়ারদের উপরেই বেশি নজর দেওয়া হয়েছে। সেই কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মূলত, ২০২৫ সালে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। বহু বছর ধরে তিনি টেস্টও খেলেন না। তিনি বর্তমানে শুধু টি২০ ফরম্যাট খেলেন। কিন্তু, গত বিশ্বকাপে তেমন পারফর্ম করতে পারেননি তিনি। এই সব কারণেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর ফলে অজি অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।

আরও খবর : শেষ ম্যাচে কেঁদে ভাসালেন মেসি! এবার কি অবসর? ভেবেই মন খারাপ ভক্তদের

অন্যিকে অস্ট্রেলিয়ার (Australia) কাছে ভারত সহ একাধিক সিরিজ রয়েছে। সে কথা মাথায় রেখে জ্যাক ওয়েদারল্ডকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। গত অ্যাশেজে তিনি ভালো পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁর উপর দল এবার ভরসা দেখিয়েছে। গত অ্যাশেজে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন মেইকেল নেসার। সেই কারণে তাঁকেও রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। তালিকায় রয়েছেন স্পিনার টড মার্ফিও।

দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কারা কারা জায়গা পেলেন

জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশানে, নাথান লিওন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO