Homeরাজ্যপুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার হুমায়ুনের দলের আরও এক নেতা
Humayun Kabir

পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার হুমায়ুনের দলের আরও এক নেতা

রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর এলাকার মিঞাগ্রাম থেকে শনিবার রাতে গ্রেফতার করে শক্তিপুর থানার পুলিশ।

ওয়েব ডেস্ক: হুমায়ুন কবিরের (Humayun Kabir) রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnoyon Party) আর এক ব্লক স্তরের নেতা গ্রেফতার হলেন। পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে নাসিম শেখ নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়। নাসিমকে রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর এলাকার মিঞাগ্রাম থেকে শনিবার রাতে গ্রেফতার করে শক্তিপুর থানার পুলিশ। এই নিয়ে চারজনকে একই কারণে গ্রেফতার করা হল।

পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে প্রথমে গ্রেফতার করা হয়েছিল দলের রাজ্য সম্পাদক। তারপর স্বয়ং হুমায়ুন কবিরকে থানায় তলব করা হয়।

গত ৭ মে শক্তিপুরের নারকেলবাড়ি গরদোয়ারা ময়দানে কর্মী সম্মেলনের আয়োজন করেছিল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। তাঁর উপস্থিতিতেই ওই মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে হুমায়ুন-সহ একাধিক নেতার বিরুদ্ধে। সেই ঘটনায় শক্তিপুর থানায় মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে শনিবার রাতে মিঞাগ্রাম থেকে গ্রেফতার করা হয় নাসিম শেখকে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলায় চলবে বৃষ্টির দাপট?

রবিবার আদালতে তোলা হয় নাসিমকে। তদন্তের সুবিধার্থে তাঁর ১০ দিনের পুলিশ হেফাজত চেয়েছে শক্তিপুর থানা। তবে হুমায়ুনের বক্তব্য, নাসিমকে ফাঁসানো হচ্ছে। হুমায়ুনের কথায়, “উনি আমার দূর সম্পর্কের আত্মীয়, প্রাক্তন সেনা কর্মী। পেশায় ব্যবসায়ী। ওনাকে ফাঁসানো হচ্ছে।”

আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল ও আরও একজনকে গত শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার গাড়িনামা এলাকা থেকে জাল নোট এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ। এর পর শনিবার বিকেলে হুমায়ুনের বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ফোনে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News