Saturday, July 11, 2026
HomeScrollপ্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
Partha Chatterjee

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

ওয়েব ডেস্ক: পুজোর আগেই স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primay Recruitment Corruption Case) মামলায় শর্ত সাপেক্ষ জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের (Supreme) পর হাইকোর্টে (Highcourt) জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী। জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর।

শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান ছিল। তবে জেল থেকে বেরবেন কি না তা নির্ভর করছিল নিম্ন আদালতের উপর। কারণ এসএসসির মামলাগুলিতে সুপ্রিম কোর্টের জামিনের শর্ত ছিল ১৪ই নভেম্বরের মধ্যে সমস্ত সাক্ষী শেষ করতে হবে। ইতিমধ্যে সিবিআই ওই মামলায় ৮ জন সাক্ষীর নাম নিম্ন আদালতে জমা করেছে। তিনজনের সাক্ষী ইতিমধ্যে হয়েছে। এখনও ৫ জনের সাক্ষী বাকি রয়েছে। ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরেই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তাই শর্ত সাপেক্ষ জামিন হলেও এখনই জেল মুক্তি ঘটছে না প্রাক্তন মন্ত্রীর।

আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, বিদ্যাসাগর কলেজে যাচ্ছেন অভিষেক

শুক্রবার হাইকোর্ট বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থকে। পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে। কোনও সরকারি পদে নিয়োগ করা যাবে না। নির্দিষ্ট জুডিসিয়ারির বাইরে যেতে পারবেন না তিনি। সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। মোবাইল নম্বর অপরিবর্তিত রাখতে হবে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই মোট চারটি এফআইআর দায়ের করে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একটি এফআইআর দায়ের করে সিবিআই। নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু সেখানে শর্ত হচ্ছে ১৪ই নভেম্বরের মধ্যে সমস্ত সাক্ষ্যদান শেষ করতে হবে। অপরদিকে ইডি র সমস্ত মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto