Sunday, June 28, 2026
HomeScrollমহুয়াকে দেখে বিমানে 'চোর' স্লোগান যাত্রীদের!
Mahua Moitra

মহুয়াকে দেখে বিমানে ‘চোর’ স্লোগান যাত্রীদের!

মহুয়াকে এ নিয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) ১৫ বছরের শাসন শেষ হয়েছে। তার পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটের ফল প্রকাশের দিন রাজ চক্রবর্তীর উপর কাদা ছোঁড়া বিষয়টি দেখা গিয়েছিল। এমনকি দেবকে লক্ষ্য করে চোর স্লোগানও উঠেছিল। এবার হেনস্থার শিকার হলেন কৃষ্ণনগরের (Krishnanagar) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের (Krishnanagar) সাংসদ। কিন্তু তাঁকে দেখতে পেয়েই বিমানের সহযাত্রীরা চোর চোর স্লোগান তোলেন বলে অভিযোগ। এক যাত্রীকে বলতে শোনা যায়, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূল সব চোর”। এর পাশাপাশি ওই যাত্রী ‘জয় শ্রীরাম স্লোগানও তোলেন।’

আরও খবর : পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! পাঠানো হল শ্রীরামপুর আদালতে

মূলত, তৃণমূল সরকারের পতনের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু সাধারণ মানুষ। এমনকি ভোটের ফলাফল প্রকাশ হতেই তৃণমূল প্রার্থীদের উদ্দেশে চোর স্লোগান উঠে আসে। এবার সেরকমই শুনতে হল মহুয়া মৈত্রকে (Mahua Moitra)।

শুক্রবার বিমানে সফরের সময় এমন শুনতে হয় কৃষ্ণনগরের সাংসদকে। যার ফলে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয় তাঁকে। তবে মহুয়াকে এ নিয়ে প্রতিক্রিয়া দিতে দেওয়া যায়নি। তিনি গিয়ে আসনে বসে পড়েছিলেন। পরে বিমান সেবিকারা পরিস্থিতি আয়ত্তে আনে। সেই ঘটনার ভিডিয়ো সামাজ মাধ্যমে ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO