Wednesday, July 15, 2026
HomeScrollরাজকে চোর স্লোগান, ছোঁড়া হল কাদা
Raj Chakrabort

রাজকে চোর স্লোগান, ছোঁড়া হল কাদা

নীরবে গণনা কেন্দ্র ছাড়লেন রাজ

ওয়েব ডেস্ক: টানা ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কার মুখে তৃণমূল (All India Trinamool Congress)। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে স্পষ্ট বদলের ইঙ্গিত মিলছে গণনার ট্রেন্ডেই। ব্যারাকপুর বিধানসভা (Barrackpore Assembly) কেন্দ্রেও নজর ছিল সবার—যেখানে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গণনার শুরু থেকেই রাজের পিছিয়ে পড়ার ইঙ্গিত মিলছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ব্যবধান আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত হার কার্যত নিশ্চিত হতেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ। স্লোগান-কাদা ছুড়ে বিক্ষোভের মধ্যদিয়ে গণনা কেন্দ্র ছাড়লেন রাজ।

বিধানসভা নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন কেন্দ্রে ফলাফলের ইঙ্গিত। তার মধ্যেই অন্যতম চর্চার কেন্দ্র হয়ে উঠেছে ব্যারাকপুর বিধানসভা তৃণমূলের প্রার্থী হিসেবে আবারও প্রতিদ্বন্দ্বিতায় নামেন জনপ্রিয় হেভিওয়েট পরিচালক রাজ চক্রবর্তী। ২০২১ সালে এই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন তিনি, তবে এবারের নির্বাচনে তাঁর সামনে লড়াইটা অনেকটাই কঠিন হয়ে উঠেছে।ভোট গণনার শুরু থেকেই ট্রেন্ডে পিছিয়ে পড়তে দেখা যায় রাজকে। দুপুর গড়াতেই ব্যবধান বাড়তে থাকে, এবং বিকেল নাগাদ তিনি বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর থেকে প্রায় ৯,৫০০-র বেশি ভোটে পিছিয়ে পড়েন। এই পরিস্থিতিতে তিনি গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন।শেষ পর্যন্ত হার কার্যত নিশ্চিত হতেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ। তবে বেরোনোর মুহূর্তটা মোটেই স্বস্তির ছিল না। কেন্দ্রের বাইরে জড়ো হওয়া একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে—শোনা যায় কটূক্তি, ওঠে স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর দিকে কাদা ছোড়ার ঘটনাও।এই অবস্থায় দলের কর্মীরাই তাঁকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার মধ্যে একবারও মুখ খোলেননি রাজ চক্রবর্তী—না প্রতিক্রিয়া, না কোনও মন্তব্য। নীরব থাকাই যেন বেছে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি বচসায় দিনহাটায় রণক্ষেত্র, সামাল দিতে বাহিনীর লাঠিচার্জ

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot