Tuesday, August 18, 2026
HomeScrollশাহ রাজ্যে পা রাখতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রস্তুতি শুরু
Ayushman Bharat Yojana

শাহ রাজ্যে পা রাখতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রস্তুতি শুরু

"আয়ুষ্মান ভারত" নিয়ে এবার প্রস্তুতি শুরু রাজ্যের, কীভাবে করবেন আবেদন?

কলকাতা: বিজেপির বঙ্গ জয়ের পরই “আয়ুষ্মান ভারত” (Ayushman Bharat Yojana) নিয়ে এবার প্রস্তুতি শুরু। আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের। আয়ুষ্মান ভারত কার্যকর নিয়ে ন্যাশনাল হেলথ অথরিটি এর সঙ্গে রাজ্যের বৈঠক। সরকার গড়তে চলেছে বিজেপি। এই আবহে আজ, শুক্রবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য দফতরের মন্ত্রী কারা হবেন? তা নিয়ে বসতে চলেছে আলোচনা। আর অমিত শাহ রাজ্যে পা রাখতেই উদ্যোগ নেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের।

আজই এই প্রকল্প চালু করতে নির্দেশ দেওয়া হল স্বাস্থ্যদফতরে বলে সূত্রের খবর। বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু ছিল। এবার সেটার জায়গায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে বলা হয়েছে। এর কি কি গাইডলাইন আছে? কি ভাবে রাজ্যে কার্যকর করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ন্যাশনাল হেলথ অথরিটি এর আধিকারিক দের সঙ্গে আলোচনা রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। ন্যাশনাল হেলথ অথরিটি এর সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু হল স্বাস্থ্য দফতর।রাজ্যে নতুন সরকার শপথ এর পরেই প্রথম মন্ত্রীসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে ইতিমধ্যই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।নবান্ন সূত্রে খবর, সেই কথা মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসন এর প্রস্তুতি শুরু। ন্যাশনাল হেলথ অথরিটির অফিসারদের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের অফিসারদের। ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করল স্বাস্থ্য দফতর। রাজ্যে নতুন সরকার শপথের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে ইতিমধ্যই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেটাকে মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসনের প্রস্তুতি শুরু।

আরও পড়ুন: কলকাতায় এলেন শাহ, জয়ী বিধায়কদের নিয়ে আজই বৈঠকে বসবেন

পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে। যেখানে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি। বিজেপি এই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠন করতে চলেছে। দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পটি রাজ্যে বাস্তবায়িত হয়নি, তবে বিজেপির জয়ের পর রাজ্যবাসীর জন্য এই সুবিধা চালু করা প্রধান লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে।মোদি জানিয়েছেন যে তিনি প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান যোজনায় সবুজ সঙ্কেত দেবেন। মূলত, বিজেপি তার নির্বাচনী কর্মসূচিতে সমাজের প্রতিটিস্তরের মানুষের কথা মাথায় রেখে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সামনে রেখেছে। শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। যার ফলে প্রতি বছরে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি। এতে হাসপাতালে ভর্তি, ওষুধ ও ডায়াগনস্টিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে বিজেপি সদর দফতরে তাঁর বিজয় ভাষণে অবশেষে এই প্রকল্পটি বাংলায় আনার ঘোষণা করেন। তিনি বলেন, “বাংলায় মহিলারা এখন একটি নিরাপদ পরিবেশ পাবেন এবং যুবকরা কর্মসংস্থান পাবে। অভিবাসন বন্ধ হয়ে যাবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হবে।”

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor