Saturday, August 15, 2026
HomeScrollডাক্তারি পড়ুয়া ও ইন্টার্নদের বিক্ষোভে উত্তাল পুরুলিয়া!
Purulia

ডাক্তারি পড়ুয়া ও ইন্টার্নদের বিক্ষোভে উত্তাল পুরুলিয়া!

হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ! আটকা পড়লেন তৃণমূল সভাপতি

ওয়েব ডেস্ক : পুরুলিয়া (Purulia) গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মূল গেটে বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়াল। হাসপাতালের মূল গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন ডাক্তারি (Doctors) পড়ুয়া ও ইন্টার্নরা। বিক্ষোভের জেরে হাসপাতালের মধ্যে আটকে পড়েন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, স্থানীয় বিধায়ক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী।

অভিযোগ, বিক্ষোভরত ইন্টার্ন ও মেডিক্যাল ছাত্রদের হুমকি দেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও সুজয়বাবু অভিযোগ অস্বীকার করেছেন।

আরও খবর : মিলল না অনুমোদন, মমতার বিরুদ্ধে সুপ্রিম ফৌজদারী মামলা খারিজ

জানা গিয়েছে, পুরুলিয়া (Purulia) গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের দুটি ক্যাম্পাস রয়েছে—পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া ক্যাম্পাস, যেগুলির মধ্যে দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এই দুই ক্যাম্পাসে আলাদা আলাদা বিভাগ থাকায় ইন্টার্ন ও চিকিৎসকদের প্রতিদিন যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হয়। বিশেষত রাত্রিকালীন সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে সোমবার থেকেই কর্মবিরতিতে নেমেছেন মেডিক্যাল ছাত্রছাত্রী ও ইন্টার্নরা।

বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলেও সমস্যার সমাধান না হওয়ায় গেট বন্ধ করে বিক্ষোভে নামে ছাত্রছাত্রীরা। সেই সময়ই গেট খোলার হুমকি দেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী বলে অভিযোগ উঠেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k