Thursday, July 16, 2026
HomeScrollআরজিকর কাণ্ডের তদন্তে পানিঘাটির শ্মশানে সিবিআই
RG Kar Case

আরজিকর কাণ্ডের তদন্তে পানিঘাটির শ্মশানে সিবিআই

পানিহাটি শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই

কলকাতা: আরজিকর কাণ্ডের (RG Kar Case) তদন্তে পানিঘাটিতে (Panihati) সিবিআই। ঘটনার তদন্তে বুধবার পানিহাটি শ্মশানে যান সিবিআই (CBI) আধিকারিকেরা। পানিহাটি শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। কুড়ি মিনিট জিজ্ঞাসাবাদের পর পানিহাটি শ্মশান থেকে বেরিয়ে গেলেন সিবিআই-এর আধিকারিকেরা। নির্যাতিতার দেহ তড়িঘড়ি পানিহাটি শ্মশানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তাঁর বাবা-মা। বুধবার তদন্তে পানিহাটি শ্মশানে গেল CBI টিম।

আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছে নিহতের পরিবার। শুধু তা-ই নয়, প্রমাণ লোপাট, গাফিলতি, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টারও অভিযোগও উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন, আরজি কর তদন্তের খাতা খুলবেই। সেইমতোই অ্যাকশন নেওয়া হচ্ছে। ৩ IPS অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য। নতুন করে সক্রিয় হয়েছে CBI-এর বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তে সোমবার আরজিকরে যায় সিবিআই।

আরও পড়ুন:শতদ্রুকে ক্লিনচিট,অরূপ বিশ্বাসের উপর দায় চাপিয়ে চিঠি টিম মেসির

বুধবার পানিহাটি শ্মশানঘাটে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিহত চিকিৎসকের দেহ পানিহাটির শ্মশানেই দাহ করা হয়েছিল। সেই সময় মৃতার পরিবার অভিযোগ করেছিল, অত্যন্ত তাড়াহুড়ো করে দাহকাজ সম্পন্ন করা হয়েছে। কেন এত দ্রুত দেহ দাহ করা হয়েছিল, কারা সেই প্রক্রিয়ার পিছনে ছিল এবং সেই দিনের কোনও অসঙ্গতি ছিল কি না, তারই উত্তর খুঁজতে শ্মশানঘাটে যান তদন্তকারীরা। কেউ দাহ কাজে তাড়া দিয়েছিল কি না। নিহত চিকিৎসকের দেহ দ্রুত সৎকার করে ফেলার জন্য কোনও প্রভাবশালীর চাপ ছিল কিনা খোঁজ নেবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, শ্মশানের কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ওই দিনের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে CBI। আরজি কর মামলার তদন্তে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot