Friday, March 13, 2026
HomeScrollফের শুট আউট, মালদহে মদের আসরে চলল গুলি

ফের শুট আউট, মালদহে মদের আসরে চলল গুলি

মালদহ: ফের শুট আউট (Shootout Malda)। মঙ্গলবার সন্ধ্যায় মালদহের (Malda) বৈষ্ণবনগরে চলল গুলি। গুলিবিদ্ধ ২ ব্যক্তি। সূত্রের খবর মদের আসরে বচসা বাধে তাতেই চলল গুলি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে এত বন্দুক, গুলি আসছে কোথা থেকে আসছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় মদের আসরে বচসা চলাকালীন এক ব্যক্তি হঠাৎ দুই-তিন রাউন্ড গুলি চালান। কোনও শত্রুতা ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন: লটারি বিক্রেতার আধার কার্ড হাতিয়ে অভিনব প্রতারণা

বৈষ্ণবনগর থানার অন্তর্গত বীরনগর গ্রাম পঞ্চায়েতের রাধানাথটোলার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হন দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই এলাকারি বাসিন্দা দীপক কর্মকারের, এছাড়াও নিরঞ্জন দাস বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি। তার বুকে গুলি লেগেছে। মূলত মদ খাওয়ার আসর বসেছিল নিরঞ্জন দাসের বাড়িতে। এরপরেই নিরঞ্জন দাসের বাড়িতে মদ খেতে খেতেই গন্ডগোল বাঁধে তাদেরই বন্ধু নিমাই ঘোষের। তিনিও ওই এলাকার বাসিন্দা। এরপরেই তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে দুইজনকে নিমাই গুলি করে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। মালদহে একের পর শুটআউটের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel