Tuesday, August 18, 2026
HomeScrollসাগর মেলায় আরও জোরালো অগ্নিনির্বাপন ব্যবস্থা

সাগর মেলায় আরও জোরালো অগ্নিনির্বাপন ব্যবস্থা

দক্ষিণ ২৪ পরগনা: ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় সাগর মেলা (Sagar Mela)। এবারের সাগর মেলায় আরও জোরালো করা হচ্ছে অগ্নিনির্বাপন ব্যবস্থা। শনিবার গঙ্গাসাগর মেলার অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।

সূত্রের খবর, সাগরমেলার মাঠে আগুন নেভানোর জন্য ৭৫ টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করেছে দমকল বাহিনী। যেগুলি দ্রুত জনবহুল এবং খুব কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনতে পারবে এই বাইকগুলি। দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য ৫০ টি বাইকে ৩০ লিটার করে ফোমের ব্যবস্থা রাখা হয়েছে। বাকি ২৫ টি বাইকে পাইপ লাইনের মাধ্যমে জল নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জল ফুরিয়ে গেলে পাশের হাইড্রেন থেকে তাদের জল নেওয়ার ক্ষমতা থাকবে। থাকবে প্রশিক্ষিত ২ জন করে দমকল কর্মী।

আরও পড়ুন: রবিবার মিথুনের জন্য শুভ হলেও চার রাশির জন্য নয়! জানুন আজকের রাশিফল আপডেট

২০২৫ গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাকে জোরালো করতে মূল মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মেলার বিশেষ কয়েকটি জায়গায় থাকছে…

১. সাগরের রুদ্রনগরে ১টি স্থায়ী দমকল স্টেশন, মূল মেলা প্রাঙ্গণ এবং প্রতিটি বাফার জোন মিলিয়ে থাকছে ১২টি টেম্পোরারি দমকল স্টেশন।

২. বিভিন্ন ধরনের ৫০ টি দমকলের গাড়ি।

৩. ৭৫ টি অত্যাধুনিক অগ্নি নির্বাপন বাইক।

৪. এক লাখ ছত্রিশ হাজার লিটার ক্যাপাসিটি যুক্ত ১১ টি সার্ভিস ট্যাঙ্ক।

৫. মূল মেলা গ্রাউন্ড সহ মেলার বিভিন্ন পয়েন্ট মিলিয়ে থাকছে ২৯৯ টি হাইড্রেন।

৬. চারটি বাফার জোনেই থাকছে ৪টি অস্থায়ী দমকল স্টেশন এবং ৪টি দমকলের গাড়ি।

৭. সমগ্র মেলায় থাকছে ১জন দমকলের ডেপুটি ডাইরেক্টর, ৩ জন ডিভিশনাল ফায়ার অফিসার, ১৫ জন ফায়ার স্টেশন অফিসার সহ ৪৫০ জন প্রশিক্ষিত দমকলের কর্মী।

গঙ্গাসাগর মেলার সমস্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার দুপুরে সাগরে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন গঙ্গাসাগর মেলার অগ্নিনির্বাপন ব্যবস্থা ঘুরে দেখার পর সাগর মেলা অফিসে সমন্বয়ে বৈঠক করেন তিনি।

দেখুন আরও খবর:

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor