Monday, August 10, 2026
HomeScrollশ্রম কোড বাতিলের দাবিতে রাজ্যজুড়ে শিল্প ধর্মঘট 'সফল' বলে দাবি ট্রেড ইউনিয়নের
Labour Code Protest

শ্রম কোড বাতিলের দাবিতে রাজ্যজুড়ে শিল্প ধর্মঘট ‘সফল’ বলে দাবি ট্রেড ইউনিয়নের

ট্রেড ইউনিয়নের ডাকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়

কলকাতা: কেন্দ্রের আনা চারটি শ্রম কোড (Labour Code) বাতিলের দাবিতে বুধবার রাজ্যজুড়ে শিল্প ধর্মঘট পালিত হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংগঠনগুলির দাবি, ধর্মঘট রাজ্যের একাধিক শিল্পক্ষেত্রে সফল হয়েছে।

ট্রেড ইউনিয়ন সূত্রে জানানো হয়েছে, কয়লা ও ইস্পাত শিল্প, ব্যাঙ্ক, বিমা, চটকল এবং চা বাগান সহ একাধিক ক্ষেত্রে কাজকর্ম আংশিক বা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়েছে। ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও নেওয়া হয়।

আরও পড়ুন: বেলডাঙা অশান্তি মামলার ৩৬ অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হচ্ছে না

এআইসিসিটিইউ-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু এক বিবৃতিতে চার শ্রম কোডকে “শ্রমিক বিরোধী” বলে দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। ধর্মঘটের প্রভাব ও অংশগ্রহণের মাত্রা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor