Friday, February 20, 2026
HomeBig newsরাজ্য-কমিশন সংঘাতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট! কী নির্দেশ?
SIR

রাজ্য-কমিশন সংঘাতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট! কী নির্দেশ?

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের!

ওয়েব ডেস্ক : ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল, ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সঙ্গে রাজ্যের ডিজিকে চূড়ান্ত ভর্ৎসনা করা হয়েছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চের তরফে।

এদিন আদালতের তরফে বলা হয়েছে, ‘‘দুর্ভাগ্যজনক একটা দোষারোপের খেলা চলছে। দু’টি সাংবিধানিক প্রতিষ্ঠান একে অপরকে দোষ দিচ্ছে। কমিশন (Election Commission) আর রাজ্যের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে।’’ সঙ্গে জানানো হয়েছে, কমিশন এবং রাজ্য উভয় তরফেই দ্বিধা রয়েছে। তাদের একসঙ্গে কাজ করতে হবে। এর পরেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেন তাঁরা।

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এই প্রক্রিয়ার জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগ করবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। সঙ্গে জানানো হয়েছে, শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। তাঁরাই জুডিশিয়াল অফিসার বেছে নেবেন। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই কাজের জন্য সাহায্য করতে হবে রাজ্যকে।

আরও খবর : বিরিয়ানি ব্যবসায় ৭০ হাজার কোটি টাকার কর ফাঁকি! পর্দাফাঁস পুলিশের

অন্যদিকে এদিন কমিশনের তরফে আদালতে জানানো হয়েছে, এসআইআর (SIR) প্রক্রিয়ায় কাজ প্রায় ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত শেষ করা হবে বলেও জানানো হয়েছে। তার পরেই আদালতের তরফে জানানো হয়, ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সঙ্গে বলা হয়েছে, আপাতত যা হয়েছে, তা-ই প্রকাশ করতে হবে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। এতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে পারে বলে জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। কিন্তু আদালত আপত্তি শোনেনি। জানানো হয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে বেশি দিন নিযুক্ত রাখা যাবে না।

অন্যদিকে এসআইআর-এর কাজে বিভিন্ন ধরণের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ডিসেম্বরে মগরাহাটে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। আর তা নিয়ে রাজ্যের ডিজিকে ভর্ৎসনা করেন বিচারপতিরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker