Sunday, August 16, 2026
HomeScrollদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বাদ পড়তে পারেন অভিষেক?
Abhishek Sharma

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বাদ পড়তে পারেন অভিষেক?

সুপার এইটের ম্যাচে থাকবেন অভিষেক?

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ পর্বে ভালো পারফর্ম করেছে ভারত (India)। শনিবার থেকে শুরু হতে চলেছে সুপার এইটের লড়াই। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু সেই ম্যাচের আগে অভিষেক শর্মার (Abhishek Sharma) ফর্ম নিয়ে বেশ চিন্তায় ভারতীয় শিবির। কারণ, বিশ্বকাপের গত চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এক রানও করতে পারেননি। ফলে প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলতে দেখা যাবে তাঁকে? না তাঁকে বাদ দেওয়া হবে?

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। সে দিন আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছে ভারত (India)। সেই ম্যাচে কোনও রান করতে পারেননি অভিষেক (Abhishek Sharma)। এর পর অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হওয়ার পর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও খেলেছিলেন তিনি। কিন্তু বাকি দুই ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন তারকা ব্যাটার। ফলে প্রশ্ন উঠছে, অসুস্থতার পর পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণেই বার বার ব্যর্থ হচ্ছেন অভিষেক?

আরও খবর : সূর্যর মুকুটে নয়া পালক! বিশ্বকাপের মাঝেই রোহিতকে টপকে গেলেন ‘মিঃ ৩৬০’

আর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তাঁকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সুযোগ পাবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু তাঁর ফর্ম নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। ফলে আসন্ন সুপার এইটের আগে প্রথম একাদশ নিয়ে বেশ সমস্যায় পড়তে পারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

কিন্তু ওয়াকিবহালের মতে, আসন্ন ম্যাচে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) সুযোগ দেওয়া হতে পারে। সঙ্গে অনেকে মনে করছেন, অভিষেকের উপর চাপ দেওয়া থেকে সঞ্জুকে খেলানো দরকার। তবে সেমিফাইনালে খেলার জন্য দরকার পড়বে অভিষেক শর্মার। ফলে তাঁকে ফিট হতে পর্যাপ্ত সময় দিতে হবে।

দেখে নেওয়া যাক আসন্ন ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে…..

ঈশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k