HomeScrollখারাপ আবহাওয়ায় বাতিল মুখ্যমন্ত্রীর শুভেন্দুর গোসাবা সফর, গোসাবায় পতাকা তুললেন জেলাশাসক
Sundarbans

খারাপ আবহাওয়ায় বাতিল মুখ্যমন্ত্রীর শুভেন্দুর গোসাবা সফর, গোসাবায় পতাকা তুললেন জেলাশাসক

হেলিকপ্টার অবতরণের অনুমতি না মেলায় শেষ মুহূর্তে সফর বাতিল, দ্রুতই গোসাবায় যাওয়ার আশ্বাস

ওয়েব ডেস্ক : ৮০তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের (Sundarbans) গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেই মতো কিষাণ মাণ্ডিতে অনুষ্ঠান ঘিরে যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছিল প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত আবহাওয়ার বাধায় গোসাবা যাওয়া হল না মুখ্যমন্ত্রীর। সকাল থেকেই এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় তৈরি হয় প্রতিকূল পরিস্থিতি।

হেলিকপ্টারে করে গোসাবায় পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি পাওয়া যায়নি। হেলিপ্যাড সংলগ্ন এলাকা এবং অনুষ্ঠানস্থলে একসঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে সফর বাতিল করা হয়। এরপর মুখ্যমন্ত্রীর পরিবর্তে জেলাশাসক অভিষেক তিওয়ারি জাতীয় পতাকা উত্তোলন করেন।

আরও খবর : ‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, দলবদল নিয়ে অকপট রচনা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর সফর বাতিল হওয়ায় দুঃখপ্রকাশ করেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি জানান, গোসাবার মাটিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বার্তা দেওয়ার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কর্মসূচি সম্ভব হয়নি। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে গোসাবায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার রেড রোডে রাজ্যের মূল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে ১৪ জন আইপিএস আধিকারিককে ‘মুখ্যমন্ত্রীর পদক’ দেওয়া হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News