Friday, July 17, 2026
HomeScrollশুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ কবে? দেখে নিন
Suvendu Adhikari

শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ কবে? দেখে নিন

দিলীপ থেকে অগ্নিমিত্রা, আদিবাসী-রাজবংশী-মতুয়া, শুভেন্দুর মন্ত্রিসভায় চমক

কলকাতা: পালাবদলের পর বাংলায় নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো একাধিক তাবড় নেতা উপস্থিতিতে শনিবার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিলেন শুভেন্দু (Suvendu Adhikari Oath Ceremony)। সেই মঞ্চে একাধিক মন্ত্রীও শপথ নিলেন।শপথ নিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া, অগ্নিমিত্রা পাল। সঙ্ঘের ছোঁয়া, মহিলা মুখ, আদিবাসী-রাজবংশী-মতুয়ার রসায়নে তৈরি হচ্ছে শুভেন্দুর মন্ত্রিসভা। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্য কারা হবেন, তা নিয়ে জল্পনা চলছে। নবান্নেই বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের সম্ভাবনা। নবান্নে বসতে পারে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।

শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু-সহ ৬ মন্ত্রী শপথ নিলেন। এই পাঁচজন কোন কোন দপ্তর পাচ্ছেন তা জানা যায়নি। মন্ত্রিসভার এই পাঁচ সদস্যের শপথকে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল।বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ হবে আগামী সোমবার, ১১ মে। সে দিনই পরিষ্কার হয়ে যাবে কে কোন দফতর সামলাবেন।জানা গিয়েছে, আগামী সোমবার লোক ভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। তার পর মন্ত্রিসভার বৈঠক হবে। মঙ্গলবার রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী প্রোটেম স্পিকারের শপথ করাতে।বিধানসভার নতুন স্পিকার হওয়ার সম্ভাবনা তাপস রায়ের। তার পর আগামী বুধবার এবং বৃহস্পতিবার বিজেপির বিধায়কেরা শপথ গ্রহণ করবেন। শনিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নামফলক বসে গিয়েছে বিধানসভায়।

আরও পড়ুন: ‘বিতর্কিত কথা বলব না, আমি এখন সকলের মুখ্যমন্ত্রী’, মন্তব্য শুভেন্দুর

দিলীপ ঘোষকে বাংলায় বিজেপির উত্থানের কাণ্ডারি বললে ভুল বলা হয় না। দলকে ৩ থেকে ৭৭ করার পিছনে রয়েছেন তিনিই। অন্যতম সফল রাজ্য সভাপতি দিলীপ। তবে মাঝে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। সেই ঠান্ডা লড়াই দূরে সরিয়ে রেখে তিনি আজ, রাজ্যে বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্রী।মন্ত্রিসভায় জায়গা পেয়েছে বনগাঁ উত্তর থেকে জিতে আসা অশোক কীর্তনিয়া। মতুয়াদের গড় থেকে উঠে আসা অশোককে মন্ত্রী করে খুব স্বাভাবিকভাবেই মতুয়া ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। প্রথম পাঁচে জায়গা পেয়েছেন রাজবংশী নিশীথ প্রমাণিকও। উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি তুলে ধরা হয়েছে। নির্বাচন ঢেলে ভোট দেওয়া জঙ্গলমহলকেও নিরাশ করেনি বিজেপি। কুড়মি সমাজ থেকে মন্ত্রী করা হয়েছে ক্ষুদিরাম টুডুকে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot