Sunday, June 14, 2026
HomeScrollউত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলারকে মারধরের অভিযোগ, ছাড়া হল না অন্তঃসত্ত্বা স্ত্রীও
Uttarpara

উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলারকে মারধরের অভিযোগ, ছাড়া হল না অন্তঃসত্ত্বা স্ত্রীও

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ

উত্তরপাড়া: তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ। উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ জানান কাউন্সিলর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্নব রায়।কয়েকদিন আগে মাখলায় তার পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় সেখানেই বসেছিলেন কাউন্সিলর। হঠাৎই সেখানে হাজির হয় বাইক বাহিনী। ফেলে মারা হয় কাউন্সিলরকে। তার স্ত্রী, মা বাঁচাতে গেলে তাদের মারা হয় ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসার পর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

অর্নব বলেন,গলা চিপে ধরে। আর,আমাকে আমার স্ত্রীকে মেরেছে।আমার মা আমাদের বাঁচিয়েছে। কাউন্সিলরের মা সন্ধা রায় বলেন,আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি ৩০ জন লোক আমার ছেলেকে ধরে মারছে।আমার ছেলে কিছু করেনি।তাও আমি বলেছি যদি কিছু করে থাকে আইন অনুযায়ী সাজা দিন। মারধর করছেন কেন। যদিও এবিষয়ে কিছু জানেন না বলে দাবী করেন অভিযুক্ত বিজেপি নেতা।তিনি ফোনে জানান,জনরোষ নাকি নিজেদের মধ্যে কোনও গন্ডোগোল জানিনা। উত্তরপাড়ায় গো হারা হেরেছে তৃণমূল। যে কাউন্সিলর বলছেন তার ওয়ার্ডেরও হেরেছে। এখন একটা হেরো দলের লোক কি বলল সেটার মানে নেই।
ওখানে আমি ছিলাম এমন কোনও প্রমান দেখাতে পারবে না।আর যখনকার ঘটনা তখন আমি বিধায়কের সঙ্গে ফোনে ছিলাম।কি হয়েছে তা জানিনা।আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d