HomeScrollকেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
Asha Worker

কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা

হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে অভিনব প্রতিবাদ

ওয়েবডেস্ক- কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2026)  বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন সুন্দরবনের (Sundarban) আশা কর্মীরা (Asha Worker), রাজ্যের বাজেটের (State Budget) দিকে তাকিয়ে বিশেষ বার্তা আশা কর্মীদের। কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে হাসপাতালের সামনে টায়ার জালিয়ে প্রতিবাদে সামিল আশাকর্মীরা। দীর্ঘদিন কর্মবিরতি ও আন্দোলনের জন্য ইনসেনটিভ না পাওয়ার কারণে, সরকার তরফ থেকে কোনও আশ্বাস না পাওয়ায় হতাশ আশা কর্মীরা।

উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলার বসিরহাট (Basirhat) মহকুমার হাড়োয়া ব্লকের আশা কর্মীদের অভিনব বিক্ষোভ,  আশা কর্মীদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে স্বাস্থ্য তথা আশাদের খাতে কোনও বরাদ্দ হয়নি। যে কারণে তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি বেছে নিতে বাধ্য হয়েছেন শুধু তাই নয় আশা কর্মীদের জন্য কোনও আশার খবর শোনাতে পারেননি কেন্দ্র এবং রাজ্য সরকার,  আশা কর্মীরা আরও জানিয়েছেন দীর্ঘদিন কর্মবিরতি ও আন্দোলন চলাকালীন ইনসেন্টিভ না পাওয়ার কারণে ও সরকারের তরফে কোনও আশ্বাস না মেলায় তারা আবারও প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন-  ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী

শুধু তাই নয় কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে রবিবার সেই বাজেটে আশাকর্মীদের জন্য কোনও বরাদ্দ করেননি কেন্দ্রীয় সরকার সেকারণে কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন।

হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পোড়ানোর পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন আশাকর্মীরা। সোমা সরকার, সালমা খাতুন, মাকফুরা খাতুন, বিজলী মন্ডল, দের নেতৃত্বে উক্ত কর্মসূচী পালন করেন আশাকর্মীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News