HomeScrollদক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে ভোটগ্রহণ, প্রস্তুত ৩০টি DCRC সেন্টার
2026 West Bengal Assembly Election

দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে ভোটগ্রহণ, প্রস্তুত ৩০টি DCRC সেন্টার

মোট পোলিং স্টেশন ৯৩০৮, জেলার মোট ভোটার ৭৬০,১৫১৮

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফার ভোট (Second Phase Vote)  ঘিরে চূড়ান্ত ব্যস্ততা জেলায় জেলায়। প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনাও (South 24 Pargana) । আগামীকাল দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণকে (2026 West Bengal Assembly Election)  ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের তরফে। এই জেলায় মোট ৩০টি DCRC সেন্টার প্রস্তুত করা হয়েছে। এই জেলায় মোট পোলিং স্টেশন (Polling Station)  রয়েছে ৯৩০৮ টি। জেলার মোট ভোটার ৭৬০,১৫১৮ জন।

মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন বিধানসভার ডিস্ট্রিবিউশন সেন্টার (ডিসি) ও রিসিভিং সেন্টার (আরসি) থেকে ভোটকর্মীরা ইভিএম,  ভিভিপ্যাটসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংগ্রহ করতে উপস্থিত হয়েছে। ভোট সামগ্রী সংগ্রহের পর কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোট কর্মীরা।

সাগর বিধানসভা এলাকায় নামখানা কলেজ থেকে মোট ১২৮টি বুথের জন্য ভোট সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভোটকর্মীদের নিরাপদে পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহণ ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-  দ্বিতীয় দফার আগেই রাজ্যের ডিজিপিকে চিঠি কমিশনের, কী আছে সেই বার্তায়?

গোটা জেলাজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও ৪০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত।

[youtube-feed feed=1]
Read More

Latest News