HomeBig newsদ্বিতীয় দফার আগেই রাজ্যের ডিজিপিকে চিঠি কমিশনের, কী আছে সেই বার্তায়?
Election Commission

দ্বিতীয় দফার আগেই রাজ্যের ডিজিপিকে চিঠি কমিশনের, কী আছে সেই বার্তায়?

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বিশেষ নজর এই জেলাগুলিতে

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফা ভোট (Second Phase Vote)  শান্তিপূর্ণ রাখতে ফের নির্বাচন কমিশনের (Election  Commission)  চিঠি রাজ্যের ডিজিপিকে (DGP) । কলকাতা হাইকোর্টের রায় এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে এই চিঠি দেওয়া হয়। চিঠির সঙ্গে দেওয়া হয়েছে একটি নামের তালিকা। বিধানসভা ভিত্তিক এই তালিকায় রাজনৈতিক নেতাদের নামের উল্লেখ করেছে কমিশন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে এবং রাজ্যের ডিজিপিকে (DGP) চিঠি দিয়ে সতর্ক করেছে।

কমিশন তার বার্তায় উল্লেখ করেছে, ভোটারদের ভয় দেখানো বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানা ও পুলিশ সুপারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় দফার ভোটের জন্য অতিরিক্ত আরও ১০ জন পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে পাঠানো হচ্ছে, যা প্রথম দফার তুলনায় বেশি।

দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণের জন্য ২,৩০০-র বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-  পাঁচ রাজ্য থেকে রেকর্ড অঙ্কের মদ, টাকা ও অবৈধ সামগ্রী উদ্ধার: কমিশন

নির্বাচন কমিশন প্রথমবার ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে এবং প্রতিটি বুথে CCTV ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচনের কাজে গাফিলতির অভিযোগে কমিশন ইতিমধ্যেই কলকাতা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার বেশ কয়েকজন অফিসারকে পদ থেকে সরিয়ে দিয়েছে। দ্বিতীয় দফার ভোটে হিংসার ইতিহাস থাকা হল ব্যারাকপুর, আরামবাগ, সন্দেশখালি। ফলে এই জেলাগুলির দিকে বেশি নজর দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News