Saturday, April 11, 2026
HomeScroll‘ভোটের পর হিসাব নেব’ ওন্দা থেকে তৃণমূলকে নিশানা শাহর
Amit Shah

‘ভোটের পর হিসাব নেব’ ওন্দা থেকে তৃণমূলকে নিশানা শাহর

বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি

কলকাতা: বাঁকুড়ার (Bankura) ওন্দায় (Onda) নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি (BJP) কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা বিজেপি কর্মীদের উত্যক্ত করছে, সরকার গঠন হলে তাদের হিসাব বুঝে নেওয়া হবে।”

নির্বাচনী হিংসার প্রসঙ্গ টেনে শাহ দাবি করেন, “৩০০ বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূল ভাবছে কিছুই হবে না। কিন্তু সময় এলে জবাব দেওয়া হবে।” একইসঙ্গে ভোটের দিন বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ তুলে তিনি বলেন, “২৩ এবং ২৯ এপ্রিল গুন্ডারা ঘরে থাকুন, নাহলে পরে রেহাই নেই। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করবে বিজেপি।”

আরও পড়ুন: ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি! ১০ বুথে এক QRT

মহিলাদের নিরাপত্তা ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেন শাহ। তাঁর বক্তব্য, “বাংলায় মহিলারা নিরাপদ নন। বিজেপি সরকার গড়লে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা হবে।” সন্দেশখালি ও আরজি করের ঘটনা টেনে এনে তিনি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এছাড়াও, ‘সিন্ডিকেট রাজ’, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্যব্যবস্থার অবনতি, কৃষকদের সমস্যা, একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। আলুচাষিদের সমস্যা নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার এলে বাংলার আলু সারা দেশে বিক্রির ব্যবস্থা করা হবে।

স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও তুলে ধরেন শাহ। বালুচরী শাড়ি ও পাঁচমুড়ার মৃৎশিল্পে জিআই ট্যাগ আনার প্রতিশ্রুতি দেন তিনি। সব মিলিয়ে, ওন্দার মঞ্চ থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ভোটের আগে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto