Saturday, July 11, 2026
HomeScroll'AI দিয়ে ভুয়ো ভিডিও বানাচ্ছে তৃণমূল', হুমায়ুন বিতর্কে মুখ খুললেন মোদি
Narendra Modi

‘AI দিয়ে ভুয়ো ভিডিও বানাচ্ছে তৃণমূল’, হুমায়ুন বিতর্কে মুখ খুললেন মোদি

হুমায়ুন বিতর্কে জঙ্গিপুর থেকে কী বললেন মোদি?

ওয়েব ডেস্ক : ভোটমুখী বাংলায় হুমায়ুন কবীরের (Humayun Kabir) ভাইরাল ভিডিওকে (Viral Video) ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিয়ো প্রকাশ হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে (ভইডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, মুর্শিদাবাদে বাবরি মসজিদের আবেগ ব্যবহার করে রাজ্যে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন হুমায়ুন কবীর। পাশাপাশি হুমায়ুনের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ১০০০ কোটি টাকার ডিল হয়েছে বলেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু, সেই বিষয়টি উল্লেখ না করে, তৃণমূল ‘ভুয়ো ভিডিও’ বানাচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভোট যত এগোচ্ছে, তৃণমূল পরাজয় দেখতে পাচ্ছে। তাই ওরা এআই কাজে লাগিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। অসম আর পুদুচেরীতেও এটা করেছে। আমি আপনাদের সতর্ক করছি, এগুলোতে ভুলবেন না। দলে দলে ভোট দিতে বেরোন। বিজেপিকে জয়ী করুন।’’ তবে বলে রাখা দরকার, প্রধানমন্ত্রী মোদি সরাসরি হুমায়ুনের নাম নেননি। কিন্তু সেই প্রসঙ্গেই এদিন মোদি বলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর : মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

মূলত, তৃণমূলের (TMC) তরফে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল তাতে শোনা গিয়েছে, হুমায়ুন কবীর নাকি সরাসরি বলছেন তিনি যে কোনও মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চান। সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনার কথা উল্লেখ করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি করতে শোনা গিয়েছে। ভিডিওতে আরও দাবি করা হয়েছে, মোহন যাদব এবং হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। কথোপকথনে হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন, বিজেপির কৌশল অনুযায়ী মুসলিম ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারলেই নির্বাচনের ফল ঘুরে যেতে পারে।

সবচেয়ে বিতর্কিত অংশে হুমায়ুনকে বলতে শোনা যায়, তিনি নাকি ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসনে জয়ের লক্ষ্য নিয়েছেন। তাঁর দাবি, সেই লক্ষ্য পূরণ করতে পারলে তাঁকে উপমুখ্যমন্ত্রী করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি কেন্দ্রে বিপুল পরিমাণ অর্থ খরচের কথাও উল্লেখ করতে শোনা যায়, যা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে। ভিডিয়োতে হুমায়ুন আরও বলেন, মুসলিম ভোট সরাতে পারলেই হিন্দু ভোট স্বাভাবিকভাবেই বিজেপির দিকে যাবে, এমন একটি কৌশল নিয়েই তিনি এগোচ্ছেন।

এই বিতর্কের মাঝেই এবার তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেটা হুমায়ুনের সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োকেই ইঙ্গিত করে বলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto