ওয়েবডেস্ক- বদলে যাচ্ছে আবহাওয়া (Weather Update) । আজ রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস (Thunderstorm Forecast) । আবহাওয়া দফতর (Meteorological Department) সূত্রে খবর, একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই বসঙ্গেই বঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। ভিজবে উত্তরবঙ্গও। উত্তরের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বইবে ঝোড়ো হাওয়া।
রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে তাপমাত্রা বড়সড় পরিবর্তন হবে না। রবিবার কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। দিনের বেশিরভাগ সময় গরম অনুভূতি থাকবে, বিকেল ও সন্ধ্যার দিকে কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ খুব বেশি নেই। আজ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- আজ রাজ্যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা, পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৯ হাজার
রবিবার থেকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি আবহাওয়ার পরিবর্তন হবে। ভিজবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা। সেইসঙ্গে বইবে দমকা হাওয়া। তবে পাহাড়ের উপরের দিকে মেঘলা আকাশের পূর্বাভাস।







