Sunday, June 7, 2026
HomeScroll১২ মার্চ শপথ নেবেন নয়া রাজ্যপাল
West Bengal Governor

১২ মার্চ শপথ নেবেন নয়া রাজ্যপাল

বুধে কলকাতায় পা রবির! চিঠি এল নবান্নে

কলকাতা: ভোটের আগে আচমকা পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose )। দিল্লিতে গিয়ে ইস্তফা দিয়েছেন বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পেলেন আরএন রবি। তিনি এত দিন তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। তাঁকে ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হল।
আগামী ১১ মার্চ কলকাতায় আসছেন আর এন রবি (R N Ravi)। পরের দিন অর্থাৎ ১২ মার্চ ২২ তম রাজ‍্যপাল হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে বৃহস্পতিবারই ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। তার পরেই রাজ্যপাল পদে রবিকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ভোটের আগে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বঙ্গের অস্থায়ী সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিকে। ইতিমধ্যেই নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী ১১ মার্চ কলকাতায় পৌঁছবেন আরএন রবি। পরের দিন, অর্থাৎ ১২ মার্চ লোকভবনের থ্রোন হলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে ৷ তামিলনাড়ুর লোকভবনের তরফে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘তোমার দেখা নাই…’ ধরনা মঞ্চে প্রতীক উরের ঝাঁঝালো ভাষণ

সূত্রের দাবি, ওই চিঠিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কীভাবে আমন্ত্রণপত্র তৈরি হবে— সব কিছু নিয়েই স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে । সেখানে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা তাঁর অনুপস্থিতিতে হাইকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতির উপস্থিতিতেই শপথ গ্রহণ সম্পন্ন হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতির বিষয়েও বিস্তারিত নির্দেশও দেওয়ার হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini