HomeBig newsবঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি! ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা, কোন কোন জেলায়...
Weather Update

বঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি! ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা, কোন কোন জেলায় বিপদের আশঙ্কা?

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সতর্কতা।

ওয়েব ডেস্ক : বর্ষার দাপট এখনও কাটেনি। মঙ্গলবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি (Rain) ও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের (North Bengal) পাশাপাশি দক্ষিণবঙ্গেও তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : নভেম্বর-ডিসেম্বরে ফের অন্নপূর্ণার আবেদন! জনকল্যাণ শিবিরে মিলবে সুযোগ, বড় ঘোষণা

দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা। পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বজ্রপাতের সময় সাধারণ মানুষকে বিশেষ সাবধান থাকতে বলা হয়েছে। প্রবল বৃষ্টির সময়ে জল জমে যাওয়া এবং যান চলাচলে সমস্যার আশঙ্কাও রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।

আগামী ৯ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে বর্ষার এই দাপট এখনই পুরোপুরি কাটছে না বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।

[youtube-feed feed=1]
Read More

Latest News