Thursday, April 9, 2026
HomeScrollমালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Helicopter

মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

'কপ্টার ধ্বংস হয়ে যেত', ক্ষোভ প্রকাশ তৃণমূলনেত্রীর

মালদহ: মালদহে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের (Mamata Banerjee Helicopter) সামনে রহস্যময় ড্রোন, থমকে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! এ দিন মালদহের মালতীপুরে জনসভা করেন তৃণমূলনেত্রী৷ সেই সভা শেষ করে পরের জনসভায় রওনা দেওয়ার সময়ই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ওই রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়৷ হেলিকপ্টারের কাছে ড্রোন উড়তে দেখে থমকে দাঁড়ান মমতা নিজেও৷ ‘কপ্টার ধ্বংস হয়ে যেত’, ক্ষোভ প্রকাশ করে বললেন তৃণমূলনেত্রী।

ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে চলছে ঝোড়ো প্রচার। সবদলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহে একাধিক জনসভা ও রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার মালতিপুরের জনসভা সেরে গাজোল যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার সময় নজরে পড়ে ড্রোন। বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজে বিষয়টার উপর নজর রাখেন তৃণমূলনেত্রী মমতা। এরপরই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিতে দাবি করেন তিনি। বললেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।”মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা। সেখানে এই ড্রোনের ঘোরাফেরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ঘটনার নেপথ্যে কে বা কারা, কোন উদ্দেশ্যে এই ড্রোনটি ওড়ানো হয়েছিল, অবিলম্বে তা খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:ফোন করে নির্দেশ দেন, ভোট কাটুন, এদের মুখোমুখি দাঁড়ান, শাহকে চ্যালেঞ্জ মমতার

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto