Wednesday, July 8, 2026
HomeScrollপাঞ্জাবের বিরুদ্ধে বাদ বরুণ, গ্রিন! হারের গেরো কাটাতে মারকাটারি সিদ্ধান্ত নেবে KKR?
Kolkata Knight Riders

পাঞ্জাবের বিরুদ্ধে বাদ বরুণ, গ্রিন! হারের গেরো কাটাতে মারকাটারি সিদ্ধান্ত নেবে KKR?

জোড়া হারে জর্জরিত KKR! প্রথম জয় পেতে কী কী বদল কিং খানের দলে? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: পরপর দু’টি ম্যাচে হারের পর মুষড়ে পড়েছে কেকেআর (Kolkata Knight Riders)। চলতি আইপিএল (IPL 2026) মরশুমের শুরুতেই চাপে পড়ে গিয়েছে নাইট শিবির। তবে শুধু হারই নয়, দলের পারফরম্যান্সে যে অস্থিরতা ও দিশাহীনতা দেখা যাচ্ছে, সেটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজির কাছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান তুলেও ম্যাচ জিততে পারেনি কেকেআর। এর পর ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সোমবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। তবে এর আগে জোড়া হারের কারণে শিবিরে যে চাপ আরও বেড়েছে, তা স্পষ্টভাবে বলাই যায়। গতবারের ফাইনালিস্ট পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, তা ভালো করেই জানেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। দুই ম্যাচ খেলে ফেললেও দলের সঠিক কম্বিনেশন খুঁজে না পাওয়া কেকেআর ম্যানেজমেন্টের মাথাব্যথার প্রধান কারণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ফের শাস্তির মুখে শ্রেয়স, গুনতে হবে মোটা টাকা! কোন দোষে লাখ লাখ টাকার জরিমানা?

সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে ক্যামেরন গ্রিনের (Cameron Green) বোলিং না করা। অলরাউন্ডার হিসেবে দলে থাকা সত্ত্বেও তাঁর বোলিং করতে না পারা পুরো টিম ব্যালান্সকে নড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে কেকেআরকে একজন অতিরিক্ত বোলার খেলাতে হচ্ছে, যার ফলে ব্যাটিং লাইনআপের গভীরতা কমে যাচ্ছে। রাহানে অবশ্য বিষয়টিকে সময়ের সমস্যা হিসেবেই দেখছেন। তাঁর মতে, “প্রথম কয়েকটা ম্যাচে সব দলকেই কম্বিনেশন নিয়ে সমস্যায় পড়তে হয়। গ্রিন বোলিং শুরু করলেই এই সমস্যা অনেকটাই মিটে যাবে।” তিনি আরও বলেন, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামা ঝুঁকিপূর্ণ, কারণ কারও অফ-ফর্মে বিকল্প থাকবে না।

এদিকে কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কেকেআরকে ভিন্ন পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, যদি গ্রিন বোলিং না করেন, তাহলে দলে একজন স্পেশালিস্ট ব্যাটার খেলানো উচিত, যাতে ব্যাটিং আরও শক্তিশালী হয়। পরিবর্তনের কথা ভাবছে কেকেআর ম্যানেজমেন্টও। এক্ষেত্রে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানির পরিবর্তে রভম্যান পাওয়েলকে খেলানো যেতে পারে। তবে এতে পেস অ্যাটাক কিছুটা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে যখন মুজারাবানি আগের ম্যাচে চার উইকেট নিয়ে ভালো পারফর্ম করেছেন।

কেকেআরের আরও একটি চিন্তার জায়গা হল বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ফর্ম। স্পিন বিভাগের অন্যতম ভরসা হয়েও তিনি অফ-ফর্মে থাকায় ইডেনে তাঁকে দু’ওভারের বেশি বোলিং করানোর ঝুঁকি নেননি রাহানে। সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুতেই একাধিক সমস্যায় জর্জরিত কেকেআর। কম্বিনেশন, চোট-আঘাত ও ফর্ম—এই তিনের সমন্বয়ে তৈরি জটিল পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ায় নাইট শিবির, এখন সেটাই দেখার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto