Wednesday, July 8, 2026
HomeScrollসর্বকনিষ্ঠ হিসাবে নয়া রেকর্ড আয়ুষ মাত্রের
CSK

সর্বকনিষ্ঠ হিসাবে নয়া রেকর্ড আয়ুষ মাত্রের

আগে এই রেকর্ড ছিল রায়নার কাছে

ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে (IPL 2026) পর পর দু’টি ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রথম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), তার পর শুক্রবার পাঞ্জাব কিংস (Punjab Kings)-এর কাছে ধরাশায়ী হয়েছে সিএসকে (CSK)। যার ফলে একপ্রকার কোনঠাসা হয়ে পড়েছেন রুতুরাজ গায়কোয়াড়রা। কিন্তু, গতকালের ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে রেকর্ডবুকে নাম লেখানে ১৮ বছরের আয়ুষ মাত্রে (Ayush Mhatre)।

শুক্রবার চিপকে ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর এই ইনিংসে মেরেছেন ছয়টি ৪ ও পাঁচটি ৬। এই ইনিংসের উপর ভর করে ২০ ওভার শেষে স্কোর বোর্ডে সিএসকে তুলেছিল ২০৯ রান। তবে চিপকে রেকর্ড গড়েছেন তিনি। চিপক স্টেডিয়ামে সর্বকনিষ্ঠ হিসাবে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। ২৯ বলে এই অর্ধশতরান করেছেন আয়ুষ (Ayush Mhatre)।

আরও খবর : ফের শাস্তির মুখে শ্রেয়স, গুনতে হবে মোটা টাকা! কোন দোষে লাখ লাখ টাকার জরিমানা?

এর আগে চেন্নাইয়ের ‘চিন্না থালা’ তথা সুরেশ রায়না (Suresh Raina) ২১ বছর ১৪৮ দিন বয়সে চিপক স্টেডিয়ামে অর্ধশতরান করেছিলেন। এবার সেই ভেন্যুতে ১৮ বছর ২৬১ দিন বয়সে হাফসেঞ্চুরি করলেন আয়ুষ। আইপিএলে এর আগেও তাঁর নামের পাশে রয়েছে দু’টি হাফ সেঞ্চুরি। গত মরশুমে ১৭ বছর ২৯১ দিনের বয়সে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু, আইপিএলে সব থেকে সর্বকনিষ্ঠ হিসাবে হাফসেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সেই তিনটি অর্ধ শতরান করেছেন তিনি।

তবে চেন্নাইয়ের হয়ে সর্বকনিষ্ঠ হিসাবে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন আয়ুষ (Ayush Mhatre)। গত আইপিএল মরশুমে বদলি খেলোয়াড় হিসাবে আয়ুষকে নিয়েছিল সিএসকে। এবারও তাঁকে রিটেন করা হয়। আর এই মরশুমে চেন্নাইয়ের হয়ে রেকর্ড গড়লেন তিনি। কিন্তু এখনও একটিও ম্যাচ জিততে পারেনি সিএসকে। প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতা। আর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচ হারতে হয়েছে হলুদ ‘ইয়োলো’ ব্রিগেডকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto