Sunday, April 5, 2026
HomeScrollতৃণমূলের তারকা প্রচারকের তালিকার শীর্ষে মমতা-অভিষেক! কামব্যাক অনুব্রতর
TMC Star Campaigners

তৃণমূলের তারকা প্রচারকের তালিকার শীর্ষে মমতা-অভিষেক! কামব্যাক অনুব্রতর

তৃণমূলের হয়ে প্রচারে প্রতীক উরের ডেবিউ, ৪০ জন তারকা প্রচারকের তালিকা চমক

কলকাতা: আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের মোট ১৫২ আসনে ভোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রচার সারছেন। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসতেই প্রচারে আরও ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল (TMC)। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল দলের তারকা প্রচারকদের (TMC Star Campaigners) প্রথম তালিকা। মোট ৪০ জনের নাম রয়েছে সেই তালিকায়, যেখানে রাজনীতির প্রথম সারির নেতাদের পাশাপাশি জায়গা পেয়েছেন একাধিক পরিচিত মুখ। তালিকা প্রকাশ হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কামব্যাক হল। সেই সঙ্গে তৃণমূলের হয়ে প্রচারে ডেবিউ করল প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)।

তারকা প্রচারকের তালিকার শীর্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলের হেভিওয়েটদের নাম – সুব্রত বক্সি থেকে শুরু করে ৪০ জনের তালিকায় দলের প্রায় সমস্ত সেলিব্রিটি জনপ্রতিনিধিই রয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের অন্যতম তারকা-মুখ হিসাবে প্রচারে সক্রিয় ছিলেন অনুব্রত। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি জেলে থাকায় তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েছিলেন। এই তালিকায় বিশেষভাবে নজর কেড়েছে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম।

আরও পড়ুন: উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর

তালিকায় সদ্য দলে যোগ দেওয়া প্রতিকুর রহমানের (Pratikur Rahman) নামও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।ছাব্বিশের নির্বাচনের প্রতীককে কতটা ভরসা করছে শাসক শিবির। একই সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং পরিচিত অভিনেত্রী কোয়েল মল্লিক। তার সঙ্গে তৃণমূলের জনপ্রিয় মুখ দেবকেও রাখা হয়েছে এই তালিকায়। আরও রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – যাঁরা একাধারে এই নির্বাচনে তৃণমূলের প্রার্থীও।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs toto situs slot gacor