Sunday, August 9, 2026
HomeScrollদুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ! উপকূল থেকে পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
Rain

দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ! উপকূল থেকে পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে উত্তরবঙ্গে অতি ভারী, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) ভারী বৃষ্টির (Rain) সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে বুধবার উত্তর থেকে দক্ষিণ, প্রায় গোটা রাজ্যেই বৃষ্টি ও দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে পাহাড়, একাধিক জেলায় জারি হয়েছে বৃষ্টি সংক্রান্ত সতর্কতা।

দক্ষিণ ২৪ পরগনার সাগর, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। মাঝারি থেকে ভারী বৃষ্টির (Rain) পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটছে। সমুদ্র ও নদী উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও খবর : ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা এবং পাহাড়ি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় জল জমা বা প্লাবনের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের পরামর্শ, প্রয়োজন ছাড়া জলমগ্ন বা ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন। বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা জায়গায় না থাকার পাশাপাশি উপকূল ও পাহাড়ি এলাকায় প্রশাসনের নির্দেশ মেনে চলারও আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor