Thursday, July 16, 2026
HomeScrollআবহাওয়ার বিরাট বদল, দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা
Weather Forecast

আবহাওয়ার বিরাট বদল, দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা

উত্তরবঙ্গে চালিয়ে ব্যাটিং করছে বর্ষা, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা চালিয়ে ব্যাটিং করছে। কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত মানুষজনের। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার (North Bengal Weather Forecast) কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাসও (Weather Forecast) রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকতে পারে। ফলে একদিকে যেমন বৃষ্টি হবে, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উইকএন্ডেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় রয়েছে কমলা ও হলুদ সতর্কতা। কবে আবহাওয়ার ভোলবদল হবে? বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৪ তারিখ অবধি দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম এবং গরম জড়িত অস্বস্তি বজায় থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ায়। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান হুগলি উত্তর ২৪ পরগনা নদিয়া এবং পুরুলিয়ায়। কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং মুর্শিদাবাদ। শহর কলকাতায় গরম অস্বস্তি বজায় থাকলেও স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: ‘আমরা চটি চাটা হলে ও বালিশ চাটা’, চরম কটাক্ষ কুণাল ঘোষের

শুক্রবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।শনিবার কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে।রবিবার ঝড়বৃষ্টি হবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকা, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নীচে আশ্রয় না নেওয়া এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে।উত্তরবঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।একটানা ভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। পাশাপাশি নিচু এলাকায় জল জমা, বজ্রাঘাত এবং যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লাল সতর্কতা জারি থাকবে শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot