Tuesday, June 30, 2026
HomeScrollটিকিট না পেলে বিরোধিতা কেন? বেলদা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
Mamata Banerjee

টিকিট না পেলে বিরোধিতা কেন? বেলদা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

টিকিট-বঞ্চিত তৃণমূল নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ নিয়ে আগেই সতর্ক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপরের দিনই বেলদার (Belda) মঞ্চ থেকে টিকিট-বঞ্চিত তৃণমূল (TMC) নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট জানালেন, টিকিট না পেলেই বিরোধিতায় নামা চলবে না।

সোমবার বেলদার সভায় মমতা বলেন, “সব সময় একই প্রার্থীকে টিকিট দেওয়া যায় না। কখনও কখনও বদল আনতেই হয়। নতুনদের, বিশেষ করে মহিলা, সংখ্যালঘু, তফশিলি জাতি-উপজাতিদের সুযোগ দিতে হয়।” তাঁর কথায়, “কেউ যদি ভাবেন, সারাজীবন তিনিই থাকবেন, তা হলে ভুল ভাবছেন। দল সবার।”

আরও পড়ুন: কালবৈশাখীর হাত ধরে মার্চের ইতি? কলকাতায় জারি হলুদ সতর্কতা

টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ দেখানো নেতাদের উদ্দেশে দলনেত্রীর কড়া বার্তা, “একবার টিকিট পেতে পারেন, আবার না-ও পেতে পারেন। তাতে কী যায় আসে? মানুষের জন্য কাজ করলে আবার সুযোগ পাবেন। আর তা না হলে দল সিদ্ধান্ত নেবে। কাউকে অসম্মান করছি না। কিন্তু টিকিট পাননি বলে বিরোধিতা করতে হবে? মানুষ কিন্তু এটা পছন্দ করে না।”

তিনি আরও জানান, যাঁদের টিকিট দেওয়া সম্ভব হয়নি, তাঁদের অন্যভাবে সম্মান জানানো হবে বলেও আশ্বাস দেয় দল। এর আগের দিনই নওদায় প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ‘লাল কার্ড’-এর হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর কথায়, “যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পর লাল কার্ড দেখতে হবে। তখন এমন পরিস্থিতি হবে, সারাজীবন মাঠেই ঢুকতে পারবেন না।”

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দলীয় অন্তর্ঘাতের আশঙ্কা থেকেই কি এই কড়া বার্তা? তৃণমূল নেতৃত্বের টানা সতর্কতায় সেই জল্পনাই আরও জোরাল হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO