Wednesday, May 13, 2026
HomeJust Inসলমনের বিগ বসের সেট ভাঙতে খরচ তিন কোটি! জোর চর্চা

সলমনের বিগ বসের সেট ভাঙতে খরচ তিন কোটি! জোর চর্চা

ওয়েব ডেস্ক: ‘শুনেছিস সলমন খানের (Salman Khan) বিগ বসের সেট ভাঙতে (Demolished) না কি তিন কোটির বেশি টাকা খরচ হচ্ছে? বাবা, আমরা যদি কিছু কিছু করে পেতাম। সবাই মিলে গিয়ে ভেঙে দিয়ে আসতাম। ভাব তো তাহলে বিগ বসের সেট তৈরি করতে কত খরচ হয়েছে?‘ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদহগামী  ভিড়ে ঠাসা বনগাঁ লোকালে কথোপকথন একদল যুবকের মধ্যে। তাঁরা রুটি রুজির জন্য শীতের দিনে ভিড়ের চাপে গলদঘর্ম হয়ে কলকাতায় যাচ্ছেন। তারই মধ্যে ওই কথাও চলছে। ট্রেনের একজন হকার তা শুনে বলে উঠলেন, ‘আমরা ভোর থেকে রাত পর্যন্ত খেটে যায় দিন আনি দিন খাই। ওসব বড়লোকের দুনিয়া ভাই।‘ হ্যাঁ ঠিক, জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো বিগবসের সাম্প্রতিক  পর্ব  বিগ বস সিজন ১৮ (Big Boss Season 18) শেষ হয়েছে। কয়েক মাস ধথরে চলে এই সিজন। সেখানে প্রতিযোগীরা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একত্রবাস করেন। সেজন্য তৈরি করা হয় বিশাল সেট। প্রতিবছরই ক্রমশ তা আড়ম্বরে বৈভবে বাড়ে। এবার সেই সেট ভাঙতেই না কি সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে। বিগবসে কে জয়ী হবে তা নিয়ে একাত্ম হয়ে যান দর্শকরা। তাদের চর্চাতেই নানা বিষয় উঠে আসছ। একদিক দিয়ে দেখতে গেলে সিনেমার বাইরে রিয়েলিটি শোয়ের বিনোদন ইন্ডাস্ট্রি আরও জাঁজমকপূর্ণ হচ্ছে। এটি তার প্রমাণ। তবে অন্যদিকে এই দেশে এখনও অনেক মানুষ প্রয়োজনীয় খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছেন। কৃত্রিম সেট তৈরি করে এতো অপচয়ের বদলে বিকল্মপ ভাবা যেত। ওই টাকা মানুষের কল্যাণে ব্যবহার হলে সামগ্রিক কল্যাণকামী বিনোদন হয়ে উঠতে পারত।

তথ্য অনুযায়ী টানা ১৫ দিন ধরে ওই সেট ভাঙা হবে। গত ১৯ জানুয়ারি বিগ বসের সিজন শেষ হয়েছে। প্রায় নয় মাস এই গেম শো চলেছে। এই সিজনে জয়ী হয়েছেন করণবীর মেহরা (Karan Veer Mehra)। এবারও শোটি সঞ্চালনা করেছেন বলিউডের ভাইজান সলমন খান। তাঁর অভিনীত সিনেমার মতোই দাবাং স্টাইলে বিগবসের সঞ্চালনা করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। তাই শোয়ের টিআরপি সবসময় শীর্ষে থাকে। বিগবসের ঘরে প্রতিযোগীদের সিসিটিভির কড়া নজরে রাখা হয়। এবার সিসি ক্যামেরা ও আসবাবপাত্রও বেশি ছিল। ঘর ভাঙার জন্যে ৪০টি ট্রাক আনা হয়েছে। এই শোয়ের একটিই বৈশিষ্ট্য শোয়ের অন্দরে প্রতিযোগিতা চলাকালীন সব নজরে রাখে একজনই- ‘বিগবস’। সাড়ে তিন কোটি টাকা সেট ভাঙতে খরচ হওয়ায় প্রশ্ন তুলছে জনতা, আসল বিগবস।

আরও পড়ুন: আইফোনে এবার থেকে অ্যান্ড্রয়েডের মতো দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto