Friday, July 10, 2026
HomeScrollসৌদিতে ফের মুখোমুখি আমেরিকা-ইউক্রেন, কী নিয়ে আলোচনা?

সৌদিতে ফের মুখোমুখি আমেরিকা-ইউক্রেন, কী নিয়ে আলোচনা?

ওয়েব ডেস্ক: ইউক্রেন-আমেরিকা সম্পর্কে (US-Ukraine Relation) টানাপোড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকটি আমেরিকা বা ইউরোপে নয়, হবে সৌদি আরবে (Saudi Arabia)। তবে এই আলোচনাসভায় উপস্থিত থাকবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। বৃহস্পতিবার রাতে এক ভাষণে তিনি নিজেই এই কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে তিনি সৌদি আরব সফরে যাচ্ছেন, যেখানে সে দেশের রাজার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি নিজে থাকবেন না, বরং তাঁর বিশেষ প্রতিনিধি দল সে দায়িত্ব পালন করবে। প্রেসিডেন্টের বক্তব্য, ‘‘ইউক্রেন সবসময় শান্তিতে আগ্রহী। প্রেসিডেন্ট ট্রাম্পকেও আমরা জানিয়ে দিয়েছি যে, দ্রুত এবং স্থায়ী শান্তির জন্য ইউক্রেন সবসময় কাজ করবে।’’

আরও পড়ুন: সাধারণ নির্বাচনে লড়তে পারবে আওয়ামি লিগ? জানিয়ে দিলেন ইউনুস

উল্লেখ্য, সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলেনস্কি। তবে সেই বৈঠককে ঘিরে শুরু হয় বিতর্ক। ট্রাম্প প্রকাশ্যে বলেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছেন এবং প্রকৃত অর্থে শান্তি চান না। অন্যদিকে, জেলেনস্কি সাফ জানিয়ে দেন, রাশিয়ার সঙ্গে আপসের কোনও জায়গা নেই, কারণ ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে তিনি কখনও আপস করবেন না।

এই বিতর্কের জেরে আমেরিকার কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত কিছু চুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষ করে, আমেরিকা-ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক চুক্তি বাতিল হয়ে যায়। বিতর্কের পরপরই জেলেনস্কি ওয়াশিংটন ছেড়ে সোজা ব্রিটেন সফরে যান। সেখানে তিনি ব্রিটেন ও ইউরোপের অন্যান্য দেশের সমর্থন পান। প্রতিরক্ষা খাতে ঋণসহ বিভিন্ন সাহায্যের প্রতিশ্রুতি দেয় ব্রিটেন ও ফ্রান্স।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888