Thursday, April 23, 2026
HomeScrollতাপপ্রবাহের সতর্কতা, তারপর নামবে বৃষ্টি কী বলছে হাওয়া অফিস?

তাপপ্রবাহের সতর্কতা, তারপর নামবে বৃষ্টি কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: বসন্ত সবে গুটিগুটি পায়ে বিদায় নিয়েছে। আর মার্চের মাধেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (South Bengal Heatwave) পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া প্রাণ ওষ্ঠাগত। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায়। রাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে জানিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে আবার কলকাতা (Kolkata Heatwave) সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

মার্চেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ছোঁবে। দোলেই ৩৯ ডিগ্রিতে উঠেছিল পুরুলিয়ার তাপমাত্রা। শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বাঁকুড়া ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আগামিকাল রবিবারেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়াতে।

আরও পড়ুন: মহিলা ইনস্পেক্টরের শ্লীলতাহানি, নিউটাউনের ঘটনায় গ্রেফতার ২

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল ও সন্ধের তাপমাত্রায় ঠান্ডার আমেজ থাকবে। ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ। দক্ষিণবঙ্গে শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত তা চলবে। তবে স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। পরের সপ্তাহে ফের বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের (WB Rain 22nd March) পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে আগামী ১৭ মার্চ পর্যন্ত ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরে আজ শনিবার বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। একইভাবে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker