Friday, May 1, 2026
Homeপাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫, জখম ৩৪

পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫, জখম ৩৪

ওয়েব ডেস্ক: পাঞ্জাবের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভেঙে পড়েছে গোটা বাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের, জখম হয়েছেন প্রায় ৩৪ জন শ্রমিক। এই কারখানার শ্রমিকদের অধিকাংশই উত্তর প্রদেশ এবং বিহারের বাসিন্দা বলে খবর। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যপক শোরগোল পরে যায় পাঞ্জাবের মুক্তসর জেলার সিংহওয়ালা গ্রামে।

জানা গিয়েছে , ওই এলাকার একটি দোতলা বাড়িতে রয়েছে বাজি কারখানা। হরিয়ানা সীমান্তের কাছে অবস্থিত পাঞ্জাবের এই কারখানায় আতশবাজি উৎপাদন এবং প্যাকেজিংয়ের কাজ হত মূলত। সেখানেই বৃহস্পতিবার ভোরে আচমকা বিস্ফোরণের ঘটনায় গোটা কারখানা গুঁড়িয়ে যায়। আর সেই ধ্বংসস্তূপে আটকে পড়েন বহু শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এখনও পর্যন্ত মৃতদের চিহ্নিত করা যায়নি। তবে এখনও চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, নিখোঁজ বহু

লাম্বির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জসপাল সিং জানিয়েছেন, শ্রী মুক্তসর সাহিবের সিংহাওয়ালি-কোটলি সড়কে অবস্থিত দোতলা এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি ৷ তদন্ত করছে পুলিশ ৷

স্থানীয়রা বলছেন, এই বিস্ফোরণে বহু শ্রমিক আহত হয়েছেন ৷ কয়েকজনকে উদ্ধার করে সিভিল হাসপাতাল এবং এইমস-এ ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, দোতলা বাড়িটি ধসে পড়েছে ৷ ফলে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। এই ঘটনার খবর পাওয়ার পরই, শ্রী মুক্তসর সাহিবের এসএসপি অখিল চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

তবে কিভাবে বিস্ফোরণ ঘটল, আদেও কি কোনও বৈধ নথিপত্র রয়েছে ওই কারখানার, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কারখানার নিয়মের ক্ষেত্রে কি কোনও ফাঁকফোঁকর ছিল, এই বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188