Saturday, July 11, 2026
HomeScrollপ্রয়াত ভারতের বাঘ সংরক্ষণের পথিকৃত ‘টাইগার ম্যান’ বাল্মীক থাপার

প্রয়াত ভারতের বাঘ সংরক্ষণের পথিকৃত ‘টাইগার ম্যান’ বাল্মীক থাপার

ওয়েবডেস্ক- চলে গেলেন ভারতের ‘টাইগার ম্যান’ (Tiger Man) বাল্মীক থাপার (Valmik Thapar) । দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার সকালে জীবনাবসান হয় তাঁর। ভারতে বাঘ সংরক্ষণে (Tiger conservation) অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে বন্যপ্রাণ সংরক্ষণের কাজে করে গিয়েছেন।

টাইগার ম্যান’ বাল্মীক থাপারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে বলেছেন, দীর্ঘদিন বাঘ সংরক্ষণের কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি।

এক অভিজাত বংশের সন্তান থেকে ‘টাইগার ম্যান’ বাল্মীক থাপার। তাঁর বাবা ছিলেন সাংবাদিক রমেশ থাপার। বিখ্যাত ইতিহাসবিদ রোমিলার থাপার বাল্মীকের কাকিমা হন। বাল্মীকের এক ভাই করণ থাপারও সাংবাদিক। বলি অভিনেতা শশী কাপুরের জামাই ছিলেন তিনি। শশী কাপুরে মেয়ে সঞ্জনা কাপুরকে বিয়ে করেন বাল্মীক। তাদের এক ছেলে রয়েছে।

আরও পড়ুন- রামকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ

১৯৮৮ সালে তৈরি রণথম্ভর ফাউন্ডেশন দিয়ে পথচলা শুরু। এই বেসরকারি প্রতিষ্ঠানটি সম্প্রদায়ভিত্তিক সংরক্ষণের কাজ করে। শিকার বিরোধী আইন নিয়ে বহুবার সরব হতে দেখা গেছে বাল্মীককে। বাঘ সংরক্ষণের পক্ষে দীর্ঘদিন লড়াই চালিয়ে গেছেন। বন্যপ্রাণী ও সংরক্ষণের একাধিক বই লিখেছেন তিনি।

বইগুলির মধ্যে উল্লেখযোগ্য Tigers: The Secret Life (১৯৮৯), The Last Tiger (২০০৬), Living With Tigers (২০১৬) — এবং ১৯৯৭ সালে বিবিসি-র Land of The Tiger ধারাবাহিকের উপস্থাপক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ২০১৭ সালে স্যাংচুয়ারি নেচার ফাউন্ডেশন বাল্মীক থাপারকে ‘লাইফটাইম সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto