Saturday, July 11, 2026
Homeআজও বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে এই ২ জেলায়

আজও বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে এই ২ জেলায়

ওয়েবডেস্ক- নিম্নচাপের (Low pressure) ঘোর কাটতে না কাটতেই ফের বঙ্গে আবহাওয়ার ভোল বদল। একদিকে তীব্র গরম (Heat wave), পাশাপাশি চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে বেড়ে চলেছে গরম, নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর।

দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম বজায় থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনও দক্ষিণবঙ্গে বর্ষার (Monsoon) প্রবেশ হয়নি। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কার্যত থমকে রয়েছে। অন্যদিকে ১০ দিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। তবে এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণাংশ একই জায়গায় স্থির।

আবহাওয়া দফতরের অনুমান নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার আগমন হবে। বর্ষা ঢোকার সম্ভাবনা নির্ধারিত সময়ের ১০ জুনের পরে। এদিকে ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত এসে মৌসুমী অক্ষরেখা স্থির হয়ে রয়েছে।

আরও পড়ুন- বাজারে দেখা নেই সামুদ্রিক মাছের, মন খারাপ ক্রেতাদের

আবহাওয়া দফতরের পূর্বাভাস আজও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির (Rain ForeCast) সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে আর বাকি জেলাগুলিতে সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝড় হতে পারে আজ। তবে বৃষ্টি থাকলেও পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা।

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরম চলতেই থাকবে।

উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto