Saturday, June 20, 2026
Homeযাঁদের দোকান পুড়ে গেছে, তাঁদের ক্ষতিপূরণ, খিদিরপুরে বিরাট ঘোষণা মমতার

যাঁদের দোকান পুড়ে গেছে, তাঁদের ক্ষতিপূরণ, খিদিরপুরে বিরাট ঘোষণা মমতার

ওয়েবডেস্ক- বিধবংসী অগ্নিকাণ্ডে (Fire Incident) তছনছ খিদিরপুর বাজার (Khidirpur Bazar)। রবিবার মধ্য রাতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে নেভাতে  সোমবার বেলা গড়িয়ে যায়। পুড়ে গিয়েছে প্রায় ১৩০০’ বেশি দোকান। এই অবস্থায় রুজি রোজগার হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। ঘটনার পর পরই সেখানে যান দমকলমন্ত্রী সুজিত বসু (Minister Sujit Basu)। তাঁকে ঘিরে ধরে স্থানীয় মানুষ দমকলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন। একটু বেলার দিকে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)।

ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, যাদের দোকান পুড়ে গেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান গড়ে দেবে সরকার। এর জন্য ব্যবসায়ীদের কোনও টাকা পয়সা দিতে হবে না। যাঁদের দোকান পুরোপুরি পুড়ে গেছে, তাদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন বাজার বিজ্ঞানসম্মতভাবে গড়া হবে। যেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকবে। যাঁদের দোকান অর্ধেক পুড়েছে তাদের তারা ৫০ হাজার টাকা করে পাবে। একটা সার্ভে করা হবে, তার পর আর্থিক সাহায্য করা হবে।

আরও পড়ুন- খিদিরপুর বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান, ভয়াবহ অবস্থা…

সোমবার রাজ্য বিধানসভা থেকেই সরাসরি খিদিরপুরে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে, ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গায় বন্দোবস্ত করা হবে। আপাতত ওই এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে আগুন লেগে যায়। স্থানীয়দের অভিযোগ দমকল দেরিতে এসে পৌঁছায়। এখানে বেশিরভাগ তেল আর মাখনের গুদাম। এছাড়াও রয়েছে মশলাপাতি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। ঘিঞ্জি ও গায়ে গা লাগানো দোকান হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ ওয়াটগঞ্জ থানায় কেউ ফোন ধরেনি, ১০০ নম্বরে ডায়াল করেন তাঁরা।

তার প্রায় ঘণ্টাদেড়েক পর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ২০ টি ইঞ্জিন। আরও অভিযোগ আগুন নেভাতে এসে দমকলের কাছে প্রয়োজনীয় জল ছিল না। ফলে গঙ্গা থেকে জলের ব্যবস্থা করে আগুন নেভানো হয়। সোমবারও একাধিক জায়গায় পকেট ফায়ার রয়ে যায়। কম করে ১৩০০’র বেশি দোকান পুড়ে গিয়েছে বলে খবর। স্বাভাবিকভাবে এক মাথায় হাত ব্যবসায়ীদের। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসে অনেকটাই সাহস সঞ্চয় করেছেন তাঁরা।

দেখুন ভিডিও-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto