Saturday, June 20, 2026
Homeতেল আভিভে Fattah-1 হামলা ইরানের, কার্যত শেষ ইজরায়েল?

তেল আভিভে Fattah-1 হামলা ইরানের, কার্যত শেষ ইজরায়েল?

ওয়েব ডেস্ক: ভয়ঙ্কর যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। তবে বুধবার তা আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠল। ইজরায়েল-ইরান যুদ্ধের (Israel-Iran War) ষষ্ঠ দিনের সংঘাতে তেল আভিভ লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র (Hypersonic Missile) নিক্ষেপ করল ইরান। জানা গিয়েছে, ইজরায়েলের রাজধানী লক্ষ্য করে ‘ফতেহ-১’ (Fattah-1) মিসাইল ছুঁড়েছে ইরানি সেনা। এই খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। এটি যুদ্ধের এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

টানা ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা বিমান হামলার পর তেল আভিভ, তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। তবে এই হামলার জেরে ইজরায়েলের ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের এই দাবি স্বীকারও করা হয়নি ইজরায়েলি সেনার পক্ষ থেকে।

আরও পড়ুন: ইরানের তেল ভাণ্ডার-শোধনাগারে হামলা ইজরায়েলের, দাউ দাউ করে জ্বলছে আগুন

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার ‘ফতেহ-১’ নামের এই হাইপারসনিক মিসাইল সামনে আনে। সেই সময় এটিকে ‘ইজরায়েল স্ট্রাইকার’ বলে উল্লেখ করা হয়েছিল। এমনকি এই ক্ষেপণাস্ত্র লঞ্চের সময় এটির ট্যাগ লাইনে ‘৪০০ সেকেন্ডে তেল আভিভ’ শব্দটি লেখা হয়েছিল। তবে গতবছর যখন ইজরায়েল-গাজা সংঘাত চলছিল, তখন শেষবারের জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানি সেনা।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানের উপর ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে ইজরায়েল। নেতানিয়াহু সেনার এই হামলায় মৃত্যু হয় ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের প্রধান, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি সহ অন্তত ৬ জন পারমাণবিক গবেষক এবং আরও বহু সামরিক আধিকারিকের। এর পাল্টা জবাবে তেল আভিভেও হামলা চালায় ইরানি সেনা। এই সংঘাত আজ নিয়ে ছয় দিনে পড়ল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto