Wednesday, May 20, 2026
Homeজেলায় জেলায় ইসকনের রথযাত্রা , দেখুন

জেলায় জেলায় ইসকনের রথযাত্রা , দেখুন

ওয়েব ডেস্ক: আজ রথযাত্রা। শহর থেকে জেলায় মহা সমারহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের (Jagannath) পূজার্চনা। দিঘায় মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটা গিয়ে রথ টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন। প্রচুর ভক্তের ঢল নেমেছে দিঘা – পুরীতে। তবে শুধুই সমুদ্র সৈকতে নয়, বাংলার বহু জায়গা রয়েছে , যা রথযাত্রা উপলক্ষ্যে খ্যাতনামা।

এদিন আসানসোলে ধুমধামে পালিত হল ইস্কনের (ISKON) রথযাত্রা উৎসব(Rathyatra)। জানা গিয়েছে, আসানসোলের বুধা ময়দান থেকে রথযাত্রা শুরু হয়। রথের দড়িতে টান দিলেন মন্ত্রী মলয় ঘটক। এমনকি ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায় মন্ত্রী মলয় ঘটককে। এই রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়। এই রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি সহ ইসকনের প্রভুরা। এই রথযাত্রা উপলক্ষ্যে সাতদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। রথ উৎসবকে কেন্দ্র করে মেলার আয়োজনও করা হয়। ভক্তদের ভিড় চোখে পড়ার মত এই রথযাত্রার উৎসবে।

আরও পড়ুন: মহিষাদলের ২৪৯ বছরের রথযাত্রা, ধর্মীয় উৎসব নয় সামাজিক মিলনমেলা

অন্যদিকে, জলপাইগুড়িতে প্রথমবার ইসকনের রথযাত্রা। ৯ দিন ব্যাপী মহোৎসবের সূচনা হয় জলপাইগুড়ি শহরে। এই প্রথমবার ইসকন ভক্তবৃন্দের উদ্যোগে মহা ধুমধামে রথযাত্রার আয়োজন করা হয়েছে। এই পবিত্র রথযাত্রা উপলক্ষে শুক্রবার মদনমোহন মন্দিরে এবং স্থানীয় ভক্তবৃন্দের সহযোগিতায় ৯ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়েছে। এদিন অনুষ্ঠানের শুভারম্ভ করেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হলেও রথযাত্রা কখনও অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম মন্দির প্রাঙ্গণ থেকে রথ বের করা হল, যা জলপাইগুড়িবাসীর কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। পাশাপাশি এদিন রথযাত্রা উপলক্ষে গোটা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot