Wednesday, March 11, 2026
HomeScrollজমা জল সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কলকাতা পুরসভা
Kolkata Water Logged

জমা জল সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কলকাতা পুরসভা

পুজোর আবহে তিলোত্তমাকে পুরনো ছন্দে ফেরাতে তৎপর রাজ্য সরকার

ওয়েবডেস্ক- ভয়ঙ্কর দুর্যোগ (Natural Diasaster) কাটিয়ে ধীরে ধীরে নিজস্ব ছন্দে ফেরার চেষ্টা করছে তিলোত্তমা (Kolkata)। এখনও পর্যন্ত শহরের একাধিক জায়গায় জল নামেনি। ফলে সেই অবস্থার মধ্যেই দিয়ে শুরু হয়েছে বুধবারের তৃতীয়ার সকাল। বাস থেকে মেট্রো- ট্রেন সমস্ত কিছুই পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে।

সোমবার মধ্যে রাত থেকে চলা একনাগাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কলকাতা। মঙ্গলবারের সকাল ছিল পুরো বিপর্যস্ত। ফলে অফিস পৌঁছতে নাজেহাল হয়েছে বহু অফিস যাত্রী। রাস্তায় বেরিয়ে কি করবে, কীভাবে যাবে সেটাই বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। অনেকে অফিস পৌঁছতে ছোটা হাতির সাহায্য নেয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তায় মঙ্গলবার জলে জমে গাড়ির চাকা, বাইক ডুবে গিয়েছে। গাড়ির মাথা গুলি বেরিয়ে ছিল। বুধবার ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।

তবে এখনও বহু জায়গায় জল জমে আছে। মঙ্গলবার শহরের রাস্তাঘাটের যা পরিস্থিতি ছিল, তার থেকে এখন অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ইএম বাইপাস, রবীন্দ্র সরণি, আলিপুর রোড, লেনিন সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, এটিএম রোডে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখী রাস্তাতেও সকাল থেকে যান চলাচল স্বাভাবিক বলে লালবাজার (LalBazar) সূত্রে খবর।

আরও পড়ুন- পুজোর দিনে রাতে পাবেন মেট্রো, কখন শুরু পরিষেবা, জেনে নিন

সোমবার রাত ভর বৃষ্টির পরে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, কলা মন্দির, পার্ক স্ট্রিট সংলগ্ন মল্লিকবাজার, রাসবিহারী অ্যাভিনিউ, লেক মলের সামনে, রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সদন, বেহালা সহ একাধিক এলাকায় জলমগ্ন ছিল। এখনও ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিটের একটি অংশে এখনও জল জমে রয়েছে। কাঁকুরগাছি আন্ডারপাস-সহ বেশ কয়েকটি আন্ডারপাসেও এখনও জল জমে রয়েছে। এজেসি বোস রোড সংলগ্ন মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, লর্ড সিংহ রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট-সহ বেশ কিছু রাস্তা থেকে জল এখনও নামেনি। গড়িয়াহাটে আইটিআইয়ের কাছে জল জমে আছে। মঙ্গলবার যে পরিস্থিতি ছিল, এখনও সেখানে প্রায় একই অবস্থা। পাম্পের মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে কলকাতার একাধিক রাস্তায় যানজট ছিল। সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড এবং এমজি রোড ক্রসিং, মুক্তারামবাবু স্ট্রিট, কাঁকুড়গাছি আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস, রবীন্দ্র সরণির কিছু এলাকায়, এন্টালির কিছু অংশে, এমজি রোডের বেশ কিছু জায়গায়, থিয়েটার রোড, ল্যান্সডাউন রোডের কয়েক জায়গায়, এজেসি বোস রোড সংলগ্ন বিভিন্ন ক্রসিংয়ে, হাইড রোড, দরগা রোড, সিআইটি রোড, বালিগঞ্জ, গড়িয়াহাটের বেশ কিছু জায়গা, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, কসবার বিভিন্ন এলাকায় জল জমে যায়। গোটা কলকাতাই অবরুদ্ধ হয়ে পড়ে।

তবে পুরসভার তরফ থেকে গতকাল থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে। কারণ দুর্গাপুজোর আবহে এই ধরনের পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত পড়ে। বহু মণ্ডপের ক্ষতি হয়েছে। সেই সমস্ত কিছু পুনরুদ্ধারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করছে কলকাতা পুরসভা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast