Friday, July 3, 2026
HomeScroll৩৫ কিমি মাইলেজ! শীঘ্রই বাজারে আসছে তিন নতুন হাইব্রিড SUV
Hybrid Cars

৩৫ কিমি মাইলেজ! শীঘ্রই বাজারে আসছে তিন নতুন হাইব্রিড SUV

তিনটি গাড়িতেই থাকছে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি ও উন্নত ফিচারের সমাহার

ওয়েব ডেস্ক: দেশে বাড়ছে দূষণ, সঙ্গে পেট্রোল–ডিজেলের দাম। ফলে গ্রাহকদের আগ্রহ বাড়ছে বেশি মাইলেজ ও কম জ্বালানি খরচের হাইব্রিড SUV-র দিকে। আগামী ২০২৫-২৬ সালের মধ্যেই বাজারে আসতে চলেছে তিনটি বহুল প্রতীক্ষিত মডেল Maruti Fronx Hybrid, Kia Seltos Hybrid এবং Maruti Grand Vitara 7-Seater Hybrid। তিনটি গাড়িতেই থাকছে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি ও উন্নত ফিচারের সমাহার।

1. মারুতি সুজুকি ফ্রনক্স হাইব্রিড: মারুতির সবচেয়ে সাশ্রয়ী শক্তিশালী-হাইব্রিড SUV হতে চলেছে Fronx Hybrid।

  • সম্ভাব্য শুরুর দাম ৮.৫ লক্ষ টাকা
  • প্রথমবার কোম্পানির নিজস্ব HEV শক্তিশালী হাইব্রিড সিস্টেম ১.২-লিটার Z12E ৩-সিলিন্ডার ইঞ্জিন, সঙ্গে
  • ইলেকট্রিক মোটর ও ১.৫–২ kWh ব্যাটারি
  • উৎপন্ন শক্তি ৮০–৯০ bhp
  • সিরিজ হাইব্রিড প্রযুক্তি—ইঞ্জিন চার্জ করবে ব্যাটারি, মোটর চালাবে চাকা
  • মাইলেজ প্রায় ৩৫ কিমি/লিটার

ফিচার: নতুন গ্রিল, LED লাইট, ৯-ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস CarPlay, ডিজিটাল ক্লাস্টার, Level-১ ADAS।

আরও পড়ুন: ভারতের টেক বাজারে বিপ্লব! AI-সমৃদ্ধ ল্যাপটপে নয়া দিগন্ত?

2. কিয়া সেলটোস হাইব্রিড: ভারতে কিয়ার প্রথম হাইব্রিড SUV হিসাবে আসতে চলেছে Seltos Hybrid, লঞ্চের সম্ভাবনা ২০২৬ সালে।

১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন + ইলেকট্রিক মোটর
যৌথ শক্তি ১৪০ bhp, টর্ক ২৫০ Nm
e-CVT গিয়ারবক্স
সম্ভাব্য মাইলেজ ২৫–২৮ কিমি/লিটার
শুরুর দাম প্রায় ১৫ লক্ষ টাকা

ফিচার: ১০.২৫ ইঞ্চি ডুয়াল স্ক্রিন, সানরুফ, ভেন্টিলেটেড সিট, Level-২ ADAS।

3. মারুতি গ্র্যান্ড ভিটারা ৭-সিটার হাইব্রিড: বাড়তি জায়গা ও পরিবারের জন্য তৈরি ৭-সিটার Grand Vitara Hybrid, লঞ্চ ২০২৬ সালে।

  • ১.৫ লিটার K15C ইঞ্জিন + ৭৯ bhp ইলেকট্রিক মোটর
  • মোট আউটপুট প্রায় ১১৫ bhp
  • সম্ভাব্য মাইলেজ ২৫ কিমি/লিটারের বেশি
  • সম্ভাব্য শুরুর দাম ১৮.৫ লক্ষ টাকা

ফিচার: বড় হুইলবেস, তৃতীয় সারির আসন, ৯-ইঞ্চি স্ক্রিন, হেড-আপ ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট, ADAS সাপোর্ট।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO