Saturday, June 6, 2026
HomeScrollসেঞ্চুরি হাঁকিয়ে জোড়া নজির কোহলির, ছাপিয়ে গেলেন শচীনকেও!
Virat Kohli

সেঞ্চুরি হাঁকিয়ে জোড়া নজির কোহলির, ছাপিয়ে গেলেন শচীনকেও!

কেরিয়ারের ৮৩তম সেঞ্চুরি করে কী কী রেকর্ড গড়লেন কোহলি?

ওয়েব ডেস্ক: কেন তিনি আজও বিশ্বসেরা, আবারও তা বুঝিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবারের রাঁচি (Ranchi) দেখল কোহলির তাণ্ডব। ২৮০ দিন পর ঝকঝকে সেঞ্চুরি (Century) হাঁকালেন বাইশ গজের ‘কিং’। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই (India Vs South Africa) খেললেন ১৩৫ রানের দায়িত্বশীল এবং ঝোড়ো ইনিংস। শুধু তাই নয়, এদিন নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৮৩তম শতরান করে তিনি পিছনে ফেললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)।

রাঁচিতে সেঞ্চুরি হাঁকানার পর ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শতরানের তালিকায় (Most Hundreds in ODI Cricket) শীর্ষে উঠে গেলেন বিরাট। দীর্ঘদিন ধরে এই স্থানে ছিল শচীনের নাম। তেন্ডুলকর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫১টি সেঞ্চুরি করে কেরিয়ারে ইতি টানেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করে শচীনের সেই নজির ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। রবিবার ফের এক সেঞ্চুরি করে তিনি ছাপিয়ে গেলেন ক্রিকেটের কিংবদন্তিকে।

আরও পড়ুন: রাঁচিতে ইতিহাস! রোহিতের ৩ ছক্কায় ভেঙে চুরমার পাক তারকার রেকর্ড

শুধু তাই নয়, রবিবার আরও একটি নজির গড়েছেন বাইশ গজের ‘রাজা’। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি ছিল কোহলির ষষ্ঠ ওডিআই শতরান। এই সুবাদে তিনি ভেঙে ফেললেন একটি যৌথ রেকর্ড। এতদিন একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচটি করে সেঞ্চুরি করে যৌথভাবে তালিকার শীর্ষে ছিলেন শচীন তেন্ডুলকর, ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলি। তবে রাঁচিতে শতরান করে সেই তালিকাতেও ‘ফার্স্ট বয়’ হয়ে ইতিহাস লিখলেন তিনি।

রাঁচিতে এই দুর্দান্ত সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাটে কোহলির মোট শতরানের সংখ্যা দাঁড়াল ৮৩-তে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এক নম্বরে রয়েছেন শচীন তেন্ডুলকর। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট শতরান ১০০টি শতরান করেছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini