HomeBig newsগ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!
Supreme Court

গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

তিন সপ্তাহ পরেই কলকাতা হাইকোর্টে হবে এই মামলার শুনানি!

ওয়েব ডেস্ক: এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে থামছেই না বিতর্ক। গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ের উপরে সাময়িক স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

সম্প্রতি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ নিয়ে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা রায়। তিনি বলেছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টের প্রার্থীরা যারা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তারা বয়সের ছাড় পাবে। কিন্তু এর পরেই এই রায়কে চ্যালেঞ্জ নিয়ে পর্ষদ এবং রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল।

আরও খবর: প্রয়াত কিংবদন্তী ভাস্কর ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র স্রষ্টা রাম ভানজি সুতার

এ নিয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘সব পক্ষকে হলফনামার সুযোগ না দিয়েই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। ফলে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষরা তাদের স্বপক্ষে বক্তব্য রাখার সুযোগ পায়নি।’ সেই মামলাতেই এবার হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছেন, ‘এই মামলায় সাময়িকভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থিতাবস্থা থাকবে। মামলায় সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দিতে হবে। কলকাতা হাইকোর্টেই হবে এই মামলার শুনানি। তিন সপ্তাহ পরেই কলকাতা হাইকোর্টে হবে এই মামলার শুনানি।’

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News