Thursday, April 23, 2026
HomeBig newsWest Bengal Assembly Election 2026 LIVE : দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশ...

West Bengal Assembly Election 2026 LIVE : দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশ ভোট পড়ল! সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরে

ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় অনেকটা বেশি

এক নজরে
6.30 সর্বশেষ
প্রায় ১৫,০০০ বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
6.35
কমিশনের দপ্তরেই থাকলেন মনোজকুমার আগরওয়াল
6.40
১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা
6.45
পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা
6.47
বুথের সংখ্যা
6.50
প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট ব্যবহৃত হবে
6.52
মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮
6.54
৯২টি আসনে তৃণমূল জিতেছিল
6.55
মুর্শিদাবাদে মোতায়েন সবথেকে বেশি বাহিনী
7.00
শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া
7.09
শুরু হল ভোটগ্রহণ।
7.18
ইভিএম কাজ করছে না বলে অভিযোগ
7.20
ইভিএম মেশিন কাজ না করার অভিযোগ
7.28
রাজ্যবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী
7.53
সকাল সকাল ভোটদান কাজল শেখের
7.55
সকালে ভোট দিলেন হুমায়ুন কবির
7.55
সকাল থেকে বুথে বুথে লাইন, ভোট দিলেন তৃণমূলের স্বপ্না
7.59
শিলিগুড়িতেও ইভিএম-এ সমস্যার অভিযোগ!
8.01
ভোট দিলেন শুভেন্দু, অগ্নিমিত্রা পাল
08.33
ভোটকেন্দ্রে গজরাজ 'রামলাল'!
08.41
ভোট দিলেন দিলীপ ঘোষ
08.43
ডোমকলে বুথের সামনে উত্তেজনা
08.48
ভোট দিলেন কীর্তি আজাদ
08.50
ভোট দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর
09.12
ভোট দিলেন গৌতম দেব
09.13
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
09.27
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ
09.30
বাংলার ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষক
09.35
ভোট দিলেন মৌসম বেনজির নুর
09.35
বড়ঞায় ভোট কারচুপির অভিযোগ
9.35
ভোট দিলেন মৌসম, ঈশা
9.36
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
9.38
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ
9.38
প্রথম দু'ঘন্টায় ভোট পড়ল ১৮.৭৬ শতাংশ
9.40
সিউড়িতে EVM মেশিন খারাপের অভিযোগ
9.45
তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!
9.45
ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
10.25
নওদায় হুয়ামুনকে ঘিরে বিক্ষোভ
10.25
ভোটারের ভোট দিল কেন্দ্রীয় বাহিনী
10.26
হুমায়ুন ঘিরে বিক্ষোভ
10.40
চাঁচল বিধানসভার পোহরিয়া বুথে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
10.50
প্রার্থীকে বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী
11.17
ভোট দিলেন সূর্যকান্ত মিশ্র
11.20
ওয়েব কাস্টিং সেন্টার থেকে নজরদারিতে CEO মনোজ কুমার আগরওয়াল
11.22
সকাল ১১টা পর্যন্ত ২৬০ অভিযোগ দায়ের হল কমিশনে
11.25
স্ত্রীকে নিয়ে ভোট দিলেন মানস ভুঁইয়া
11.26
ভোট দিলেন অনুব্রত মণ্ডল
11.50
রাস্তায় চেয়ারে বসে প্রতিবাদ হুমায়ুনের
11.52
সকাল ১১ টা পর্যন্ত রাজ্যে কত ভোট পড়ল
11.54
তুফানগঞ্জে বুথ জ্যামিং!
12.02
ভোটকেন্দ্রে মৃত্যু ভোটারের
12.03
শুভন্দুকে 'জয় বাংলা' স্লোগান
12.05
কমিশনের প্রশংসা প্রাপ্য: অধীররঞ্জন চৌধুরী
12.06
ভোট দিলেন মলয় ঘটক
12.07
শুভন্দুকে জয় বাংলা স্লোগান
12.08
নওদায় নতুন করে উত্তেজনা
12.08
রক্ত ঝরল পিংলায়
1.00
ইভিএম রিগিংয়ের অভিযোগ অখিলের
1.05
ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি
1.06
কোতুলপুরে তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী
1.01
বীরভূমে বিজেপির এজেন্টকে মার, ঝরল রক্ত
1.15
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার
2.30
অগ্নিমিত্রার গাড়িতে হামলা
2.40
দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
2.42
চোপড়ায় ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ
2.45
ইভিএমে কালো টেপ!

বৃহস্পতিবার শুরু হল বাংলায় বিধানসভা নির্বাচন। আজ ১৬ টি জেলার ১৫২ টি বিধানসভা আসনে হচ্ছে নির্বাচন। এদিন সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় ২৩ তারিখে ভোটগ্রহণ  হবে। জেলাগুলি হল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম।

এক নজরে
🕒 শেষ আপডেট: 2.45
ইভিএমে কালো টেপ!

মাথাভাঙায় ইভিএম মেশিনে নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়ে রাখার অভিযোগ। ছবিরুন্নেসা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয় ২৬১ নং বুথের ঘটনা। চাঞ্চল্যকর অভিযোগটি তুলেছেন ওই বুথের বিজেপির পোলিং এজেন্ট কৌশিক ভদ্র। তাঁর অভিযোগ, ইভিএমে নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়ে দেওয়া হয়েছে।

🕒 শেষ আপডেট: 2.42
চোপড়ায় ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

উত্তর দিনাজপুরের চোপড়া কেন্দ্রের ভোটগ্রহণকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এলাকার ১৬২ নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়িমন নেশা নামে এক বৃদ্ধা তাঁর ভাইপোকে নিয়ে ভোট দিতে ওই বুথে যান। অভিযোগ, সেই সময়ে কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন। তাঁরা প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ।

🕒 শেষ আপডেট: 2.40
দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। জখম ছয়। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি বিধানসভার অন্তর্গত দাঁতন ১ নম্বর ব্লকের ২৩৩ নম্বর বেলমুলা বুথে।বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিল। সেই সময় বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় বিজেপির অন্তত দুই কর্মী আহত হন।

🕒 শেষ আপডেট: 2.30
অগ্নিমিত্রার গাড়িতে হামলা

বার্নপুরে অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা। হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী।

🕒 শেষ আপডেট: 1.15
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার

দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— ৫৮.৪৫ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারও ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় অনেকটা বেশি।

🕒 শেষ আপডেট: 1.01
বীরভূমে বিজেপির এজেন্টকে মার, ঝরল রক্ত

বীরভূমে ঝরল রক্ত। লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলের ভ্রমরকল গ্রামে ৬৮ নাম্বার বুথে আক্রান্ত বিজেপি নির্বাচনী এজেন্ট। বিশ্বজিৎ মন্ডলকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। লাভপুরে বুথ এজেন্টকে মারধরের পর গাড়ি ভাঙচুরও করা হয়। এই ঘটনায় একাধিক জনকে আটক করল পুলিশ। চারজন গ্রেফতার করা হয়েছে।

🕒 শেষ আপডেট: 1.06
কোতুলপুরে তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায়। তৃণমূলের ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি বাইক ভাঙচুরেরও অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

🕒 শেষ আপডেট: 1.05
ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। জানা গিয়েছে, বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাঁদের বলা হয় সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে।

🕒 শেষ আপডেট: 1.00
ইভিএম রিগিংয়ের অভিযোগ অখিলের

ইভিএম রিগিংয়ের অভিযোগ তুললেন রামনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি। তাঁর অভিযোগ, গোটাটাই নির্বাচন কমিশনের চক্রান্ত। রামনগরের অনেক বুথে এক নম্বর বোতাম খারাপ।

🕒 শেষ আপডেট: 12.08
রক্ত ঝরল পিংলায়

রক্ত ঝরল পিংলা বিধানসভায়। আক্রান্ত লক্ষণ পূর্তিকে ভোট দিতে বুথে নিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী। এ দিন ভোট দেওয়ার আগেই পিংলার দক্ষিণ করকাইয়ের ২২০নম্বর আমোদচক বুথে মাথা ফাটে লক্ষণ পূর্তির। তৃণমূলের কয়েকজন তাঁকে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ।

🕒 শেষ আপডেট: 12.08
নওদায় নতুন করে উত্তেজনা

মুর্শিদাবাদের নওদায় নতুন করে উত্তেজনা। হুমায়ুন কবীরের গাড়িতে হামলা। হুমায়ুন কবীরের সমর্থকেরা তৃণমূলের দিকে লাঠি-বাঁশ নিয়ে তেড়ে যায়। লাঠিচার্জ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে।নওদা থানা ও তৃণমূলের দিকে অভিযোগ হুমায়ুনের। বললেন, কেন্দ্রীয় বাহিনীর জন্য সুরক্ষিত আছি।

🕒 শেষ আপডেট: 12.07
শুভন্দুকে জয় বাংলা স্লোগান

কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের ৫৭ ও ৫৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী দেবাশিস ভূঁঞা। ভীমকাটাতে শুভন্দুকে দেখে উঠল জয় বাংলা স্লোগান

🕒 শেষ আপডেট: 12.06
ভোট দিলেন মলয় ঘটক

প্রথম দফায় ভোট দিলেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তরের আপার চেলিডাঙা কার্নানি প্রাইমেরি স্কুলে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মলয় ঘটক। তাঁর অভিযোগ, "গুজরাট থেকে একাধিক ট্রেনে দুষ্কৃতী ঢুকিয়েছে বিজেপি। সামার স্পেশাল ট্রেনের নাম করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুষ্কৃতী ঢোকানো হয়েছে।

🕒 শেষ আপডেট: 12.05
কমিশনের প্রশংসা প্রাপ্য: অধীররঞ্জন চৌধুরী

'নির্বাচন কমিশনের প্রশংসা প্রাপ্য। এখনও পর্যন্ত ভোটের যে হার, নিরাপত্তার যে ব্যবস্থা, নির্বাচন কমিশনের কাজে আমি সন্তুষ্ট। বললেন কংগ্রেসের অধীর চৌধুরী

🕒 শেষ আপডেট: 12.03
শুভন্দুকে 'জয় বাংলা' স্লোগান

কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগ।

🕒 শেষ আপডেট: 12.02
ভোটকেন্দ্রে মৃত্যু ভোটারের

দিঘা বুথে ভোট দিতে এসে মৃত্যু হল মহিলার। ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায়।

🕒 শেষ আপডেট: 11.54
তুফানগঞ্জে বুথ জ্যামিং!

প্রথম দফার ভোটগ্রহণে তুফানগঞ্জে ভাংচুর এবং বুথ জ্যামিংয়ের অভিযোগ সামনে এল। তুলকালাম পরিস্থিতি এলাকায়, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

🕒 শেষ আপডেট: 11.52
সকাল ১১ টা পর্যন্ত রাজ্যে কত ভোট পড়ল

রাজ্যের ১৫২ আসনে গড়ে সকাল ১১ টা পর্যন্ত ৪১. ১১ শতাংশ ভোট পড়েছে।

🕒 শেষ আপডেট: 11.50
রাস্তায় চেয়ারে বসে প্রতিবাদ হুমায়ুনের

রাস্তার মাঝেই চেয়ার পেতে বসে প্রতিবাদ আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের।

🕒 শেষ আপডেট: 11.26
ভোট দিলেন অনুব্রত মণ্ডল

বোলপুর ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কালীকাপুরে কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল।

🕒 শেষ আপডেট: 11.25
স্ত্রীকে নিয়ে ভোট দিলেন মানস ভুঁইয়া

সস্ত্রীক ভোট দিলেন মানস ভুঁইয়া। এবার সবং বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংরেসের প্রার্থী তিনি।

🕒 শেষ আপডেট: 11.22
সকাল ১১টা পর্যন্ত ২৬০ অভিযোগ দায়ের হল কমিশনে

সকাল ১১টা পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের দফতরে।

🕒 শেষ আপডেট: 11.20
ওয়েব কাস্টিং সেন্টার থেকে নজরদারিতে CEO মনোজ কুমার আগরওয়াল
🕒 শেষ আপডেট: 11.17
ভোট দিলেন সূর্যকান্ত মিশ্র

ভোট দিলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। ভোট দিয়ে বামেদের ভোট বৃদ্ধির আশা জাগিয়ে তিনি বলেন, “মেরুকরণ যেমন চলছে, তেমন মেরুকরণ ভাঙছেও।”

🕒 শেষ আপডেট: 10.50
প্রার্থীকে বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী

প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তালডাংরা বিধানসভার ২২৬ নং বুথে সকালেই বুথ পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। সেখানেই কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী যে কোনও বুথে একা ঢুকতে পারে।

🕒 শেষ আপডেট: 10.40
চাঁচল বিধানসভার পোহরিয়া বুথে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

মেজাজ হারালেন বিজেপির চাঁচল বিধানসভার এজেন্ট লক্ষণ পান্ডে। অভিযোগ, মতিহারপুর অঞ্চলের ২১০ পোহরিয়া বুথে তাদের পোলিং এজেন্টকে কর্মরত অবস্থায় বুথ থেকে বের করে দেয় প্রিসাইডিং অফিসার। পরে সমস্যা মিটলে প্রার্থী ও এজেন্ট গেলে তাঁদের বসতে দেওয়া হয়।

🕒 শেষ আপডেট: 10.26
হুমায়ুন ঘিরে বিক্ষোভ

মুর্শিদাবাদের নওদা আসনে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ এবং গো-ব্যাক স্লোগান। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। গো-ব্যাক স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান তুলছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী।

🕒 শেষ আপডেট: 10.25
ভোটারের ভোট দিল কেন্দ্রীয় বাহিনী

দিনহাটা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারার ৭/১৬০ নম্বর বুথে একজন অন্ধ ব্যক্তি ভোট দিতে এলে তাকে না দিতে দিয়ে কেন্দ্রীয় বাহিনি সেই ভোট দিয়ে দেয়। অভিযোগ উদয়ন গুহর।ইমেইলে করে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন উদয়ন

🕒 শেষ আপডেট: 10.25
নওদায় হুয়ামুনকে ঘিরে বিক্ষোভ

নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলে কটাক্ষ বিক্ষোভকারীদের।

🕒 শেষ আপডেট: 9.45
ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

বালুরঘাট: বাড়ি থেকে পায়ে হেঁটে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন ৪৮ নাম্বার বুথে বালুরঘাট প্রাচ্য ভারতি বিদ্যাপীঠ ভোট দান করেন তিনি।

🕒 শেষ আপডেট: 9.45
তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!

বড়ঞা বিধানসভার ১৮৬ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ। বড়ঞা ব্লকের গোদা পাড়া এলাকায় ভোটারদের অভিযোগ, ঘাসফুলে ভোট দিলে তা পড়ছে বিজেপিতে।

🕒 শেষ আপডেট: 9.40
সিউড়িতে EVM মেশিন খারাপের অভিযোগ

সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চটোপাধ্যায় নিজের নেতাজী বিদ্যাভবন বুথে ভোট দিলেন। অন্যদিকে, কালীগতি নারীশিক্ষা নিকেতনের ১৫৯ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারী সকাল থেকে এসে ভোট দিতে পারলেন না। তার দাবি, এক ঘণ্টা হয়ে গেল মেশিন খারাপ। এই বাড়তি সময় শেষে দিতে হবে।

🕒 শেষ আপডেট: 9.38
প্রথম দু'ঘন্টায় ভোট পড়ল ১৮.৭৬ শতাংশ

মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ। সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি ভোট হবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। তার পরেই রয়েছে বাঁকুড়া।

🕒 শেষ আপডেট: 9.38
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ

রানিনগরের একটি বুথে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠল। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

🕒 শেষ আপডেট: 9.36
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাতে তৃণমূল এবং সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির ঘটনা ঘটে। প্রথমে বচসা পরে তা ভয়ংকর আকার নেয়। ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সংঘর্ষে জখম চার জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে।

🕒 শেষ আপডেট: 9.35
ভোট দিলেন মৌসম, ঈশা

ভোট দিলেন মালদহের মালতীপুর আসনের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। ভোট দিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও।

🕒 শেষ আপডেট: 09.35
বড়ঞায় ভোট কারচুপির অভিযোগ

বড়ঞা বিধানসভার ১৮৬ নম্বর বুথেরভোটারদের অভিযোগ, ঘাসফুলে ভোট দিলে তা পড়ছে বিজেপিতে।

🕒 শেষ আপডেট: 09.35
ভোট দিলেন মৌসম বেনজির নুর

ভোট দিলেন মালদহের মালতীপুর আসনের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। ভোট দিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও।

🕒 শেষ আপডেট: 09.30
বাংলার ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষক

বৃহস্পতিবার সকালে এমনই একদল বিদেশি পর্যবেক্ষক পৌঁছে যান দার্জিলিঙের এক বুথের সামনে পৌঁছে যান একদল বিদেশি পর্যটক।

🕒 শেষ আপডেট: 09.27
মুর্শিদাবাদে বুথ জ্যামের অভিযোগ

মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।

🕒 শেষ আপডেট: 09.13
ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

🕒 শেষ আপডেট: 09.12
ভোট দিলেন গৌতম দেব

শিলিগুড়ির ১৭৩ নম্বর বুথে ভোট দিলেন গৌতম দেব। "নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যে জুমলাবাজি শুরু করেছে তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে," ভোট দিয়েই বিরাট বার্তা তৃণমূল প্রার্থীর।

🕒 শেষ আপডেট: 08.50
ভোট দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সাত নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর।

🕒 শেষ আপডেট: 08.48
ভোট দিলেন কীর্তি আজাদ

দুর্গাপুর পূর্ব বিধানসভার ফাইন আর্টস ক্লাবের ৪৮ নং বুথে ভোট দিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

🕒 শেষ আপডেট: 08.43
ডোমকলে বুথের সামনে উত্তেজনা

মুর্শিদাবাদের ডোমকলে ২১৭ নম্বর বুথের সামনে জটলা শুরু হয়েছে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আসছে।

🕒 শেষ আপডেট: 08.41
ভোট দিলেন দিলীপ ঘোষ

খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দিলেন দিলীপ ঘোষ। "আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব," ভোট দিয়ে বার্তা বিজেপি প্রার্থীর।

🕒 শেষ আপডেট: 08.33
ভোটকেন্দ্রে গজরাজ 'রামলাল'!

ভোটগ্রহণ শুরু হতেই ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় একটি হাতি, যেটির নাম ‘রামলাল’।

🕒 শেষ আপডেট: 8.01
ভোট দিলেন শুভেন্দু, অগ্নিমিত্রা পাল

ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলআইসির ৪৩ নম্বর বুথে ভোট দেন অগ্নিমিত্রা।আসানসোল উত্তর বিধানসভার ভোটার বলে জানান বিজেপি প্রার্থী

🕒 শেষ আপডেট: 7.59
শিলিগুড়িতেও ইভিএম-এ সমস্যার অভিযোগ!

শিলিগুড়ি বিধানসভার ২৬/৩১ নম্বর বুথে ইভিএম সমস্যার অভিযোগ। সেখানে মার্গারেট স্কুলের ২৬/৩১ নম্বর বুথে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটারেরা।

🕒 শেষ আপডেট: 7.55
সকাল থেকে বুথে বুথে লাইন, ভোট দিলেন তৃণমূলের স্বপ্না

বৃহস্পতিবার শুরু প্রথম দফার ভোটগ্রহণ। মোক পোলের পর বুথে বুথে ভোটারদের লাইন চোখে পড়ার মতো। বাড়ির সামনে বুথে দিনের প্রথম ভোটার হিসেবে ভোট দিয়ে দিন শুরু করলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। সোনা জয়ী স্বপ্না এই আসনের তৃণমূল প্রার্থী। বাড়ির সামনে পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলের ১৮/১৯৭ নম্বর বুথে মা-কে নিয়ে সপরিবারে ভোট দিলেন স্বপ্না বর্মন। ৭২০ জন ভোটার রয়েছেন এই বুথে। সকাল সকাল ভোট দিতে বুথে উপস্থিত হয়ে ছিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না।

🕒 শেষ আপডেট: 7.55
সকালে ভোট দিলেন হুমায়ুন কবির

ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে সোমপাড়া ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বুথে ভোট দেন তিনি।

🕒 শেষ আপডেট: 7.53
সকাল সকাল ভোটদান কাজল শেখের

নানুর পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সকাল ভোট দিলেন কাজল শেখ। তিনি হাসন বিধানসভার প্রার্থীও।

🕒 শেষ আপডেট: 7.28
রাজ্যবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী

ভোটগ্রহণপর্ব শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশে সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।"

🕒 শেষ আপডেট: 7.20
ইভিএম মেশিন কাজ না করার অভিযোগ

কালচিনি বিধানসভা কেন্দ্রের কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২০৫ নম্বর বুথেও ইভিএম মেশিন কাজ না করার অভিযোগ উঠেছে।

🕒 শেষ আপডেট: 7.18
ইভিএম কাজ করছে না বলে অভিযোগ

মালদহ জেলার চাঁচল বিধানসভা কেন্দ্রের চাঁচল-১ ব্লকের মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথে ইভিএম কাজ করছে না বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল

🕒 শেষ আপডেট: 7.09
শুরু হল ভোটগ্রহণ।

সকাল ৭টা থেকে শুরু হল ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

🕒 শেষ আপডেট: 7.00
শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া

১৬ টি জেলার ১৫২ টি বিধানসভা আসনে শুরু হল ভোটগ্রহণ প্রক্রিয়া

🕒 শেষ আপডেট: 6.55
মুর্শিদাবাদে মোতায়েন সবথেকে বেশি বাহিনী

প্রথম দফার মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়।

🕒 শেষ আপডেট: 6.54
৯২টি আসনে তৃণমূল জিতেছিল

তথ্য বলছে, ২০২১ সালের ভোটে এই ১৫২টি আসনের মধ্যে ৯২টি আসনে তৃণমূল জিতেছিল। ৫৯টি আসনে জিতেছিল বিজেপি।

🕒 শেষ আপডেট: 6.52
মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮

১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ১৬৭ জন।

🕒 শেষ আপডেট: 6.50
প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট ব্যবহৃত হবে

প্রথম দফায় মোট ৬৪ হাজার ৪৬৬টি ভিভিপ্যাট, ৫৯ হাজার ৭৭৭টি ব্যালট ইউনিট এবং ৫৯ হাজার ৯৮০টি কন্ট্রোল ইউনিট ব্যবহৃত হবে ।

🕒 শেষ আপডেট: 6.47
বুথের সংখ্যা

মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারী বুথ রয়েছে ২৯৫৮টি।

🕒 শেষ আপডেট: 6.45
পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা

পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।

🕒 শেষ আপডেট: 6.40
১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা

২০২৬ সালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর প্রথম দফার ১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১

🕒 শেষ আপডেট: 6.35
কমিশনের দপ্তরেই থাকলেন মনোজকুমার আগরওয়াল

রাতভর কমিশনের দফতরে থাকলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। উপস্থিত ছিলেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্র। ১৫২ কেন্দ্রের পর্যবেক্ষকদের সজাগ থাকার নির্দেশ কমিশনের।

🕒 শেষ আপডেট: 6.30
প্রায় ১৫,০০০ বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

রাজ্যে শুরু প্রথম দফার (West Bengal Assembly Election 2026) নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। বিশেষ করে ‘শ্যাডো এরিয়া’ বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা এবং স্পর্শকাতর বুথগুলোর জন্য নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।জানানো হয়েছে, এবারের প্রথম দফার নির্বাচনে প্রায় ১৫,০০০ বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker