Thursday, March 26, 2026
HomeScrollMGNREGA বন্ধ করতে চায় মোদি সরকার! বিক্ষোভে কংগ্রেস সেবা দল
MGNREGA

MGNREGA বন্ধ করতে চায় মোদি সরকার! বিক্ষোভে কংগ্রেস সেবা দল

পথে খোদ গান্ধীজি! অভিনব প্রতিবাদ আইএনটিইউসি সেবা দলের

কলকাতা: মহাত্মা গান্ধীর নামে চালু ১০০ দিনের কাজের প্রকল্প MGNREGA বন্ধ করার চেষ্টার অভিযোগ তুলে রাজ্যজুড়ে প্রতিবাদে (Protest) নামল কংগ্রেস-ঘনিষ্ঠ (Congress) শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল (INTUC Seva Dal)। শুক্রবার রাজ্য আইএনটিইউসি সেবা দল পরিবারের ডাকে এক বিক্ষোভ আন্দোলনের আয়োজন করা হয় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সামনে, কিরণ শঙ্কর রায় রোডে চার্চ লেনস্থ পেট্রল পাম্পের কাছে।

বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার সংসদে VB–G Ram G বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন নামে নতুন একটি বিল এনে কার্যত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বন্ধ করার পথ তৈরি করতে চাইছে। তাঁদের অভিযোগ, নাম বদল ও নতুন প্রকল্পের আড়ালে গ্রামীণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০ দিনের কাজের আইনি গ্যারান্টি তুলে দেওয়ার পরিকল্পনাই এর মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: SIT-এর হাতে নতুন তথ্য, ক্যানোপির আড়াল থেকেই শুরু ব্রিসিংকাণ্ড

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে গান্ধীভক্ত হিসেবে তুলে ধরলেও তা ‘স্বচ্ছ ভারত মিশন’-এ গান্ধীর চশমার ছবি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। তাঁদের বক্তব্য, বিজেপি ও আরএসএসের আদর্শে মহাত্মা গান্ধীর নাম গ্রহণযোগ্য নয় বলেই একের পর এক নীতিতে গান্ধীবাদী ভাবনার বিরোধিতা দেখা যাচ্ছে।

বক্তারা আরও দাবি করেন, অর্থনৈতিক সংকটের সময়, সেটা ইউপিএ আমল হোক বা কোভিড পর্ব—MGNREGA দেশের গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করেছে। অথচ এখন সেই প্রকল্প বন্ধের চেষ্টা করা হচ্ছে। নোটবন্দি, ৩৭০ ধারা বিলোপ, পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রতিশ্রুতি—সব ক্ষেত্রেই ‘লাভের’ কথা বলা হলেও বাস্তবে দেশ ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ ওঠে সভা থেকে। এদিনের বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto